চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্ন পরীক্ষার আগে কিংবদন্তি জর্ডানকে টেনে আনলেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 11, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা ও জর্ডান হাত মেলাচ্ছেন, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রবল ইচ্ছা থাকলেও শেষপর্যন্ত শিরোপা অধরা থেকে যাচ্ছে কোচ পেপ গার্দিওলার। প্রিমিয়ার লিগে দারুণ সাফল্য পেলেও জেতা হচ্ছে না ইউরোপসেরার মুকুট। গার্দিওলা সেই প্রসঙ্গ টেনে মনে করিয়ে দিলেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের কথা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।

২০১৬ সালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব ছেড়ে ম্যানসিটিতে আসেন স্প্যানিশ কোচ গার্দিওলা। তার হাত ধরে চারবার লিগ শিরোপা এবং একবার এফএ কাপ জিতেছে ম্যানসিটি। কিন্তু সিটিকে ইউরোপসেরার লড়াইয়ে একবারও চ্যাম্পিয়ন করাতে পারেননি তিনি।

কোচ হিসেবে টানা ছয় মৌসুম ম্যানসিটিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিয়েছেন গার্দিওলা। ২০২১ সালে ফাইনালও খেলেছে তার দল। কিন্তু শিরোপাটা উঁচিয়ে ধরা হয়নি।

এমন বাস্তবতায় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের ইচ্ছা সম্পর্কে গার্দিওলা বলেছেন, ‘শিরোপা জয়ের জন্য যদি দলের উপর চাপ সৃষ্টি করি, তবে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি।’

‘গত ছয়-সাত বছর ধরেই এই প্রশ্নটি আমাকে শুনতে হচ্ছে। আমরা প্রতি মৌসুমে চেষ্টা করেছি, কিন্তু এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে সবগুলো দলই ভালো খেলে।’

চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গে গার্দিওলা টেনেছেন কিংবদন্তি মাইকেল জর্ডানের কথাও। ৫২ বর্ষী কোচ বলেছেন, ‘আমরা সবসময় চেষ্টা করতে চাই তার মানে এই নয় যে আমরা জিততে যাচ্ছি। মাইকেল জর্ডান ছয়টি এনবিএ শিরোপা জিতেছেন, তিনি কতটি মৌসুম খেলেছেন? ১৬টি। বায়ার্নের বিপক্ষে আমাদের ভালো ফলাফল পেতে হলে নিখুঁত খেলাটাই খেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা এমন খেলতে প্রস্তুত আছি।’

২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে থমাস টুখেলের চেলসির বিপক্ষে হেরেছিল ম্যানসিটি। এবার সেই টুখেলই বায়ার্নের কোচ। দুবছর আগে হারের স্বাদ পাওয়া গার্দিওলা আবারও কোচ হিসেবে টুখেলের মুখোমুখি হবেন।

‘যখন খুব বেশি চিন্তা করি, তখনই হেরেছি। আমরা যেভাবে খেলি সেভাবেই খেলব। যদি হেরে যাই, যাবো। আমার এমনকিছু সিদ্ধান্ত নেয়ার কারণ রয়েছে। নিজেকে নিজের প্রতিভার জন্য খুব বেশি ক্রেডিট দিতে চাই না। এভাবেই পরিকল্পনা করি। যদি জিততে পারি তবে আমি সঠিক, হেরে গেলে তা নই।’

Tags: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগজর্ডানবায়ার্নবায়ার্ন মিউনিখম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

Next Post

‘সালমানকে ৩০ এপ্রিল হত্যা করা হবে!’

Next Post
সালমান খান পোজ দিচ্ছেন, বাংলা সংবাদে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'সালমানকে ৩০ এপ্রিল হত্যা করা হবে!'

‘সৌম্য যথেষ্ট ক্রিকেট খেলেছে, ওকে বোঝানোর কিছু নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT