চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপজয়ীদের হারাল বায়ার্ন, জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরাও

চ্যাম্পিয়ন্স লিগ: জিতেছে লিভারপুল, ইন্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 পূর্বাহ্ন 18, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বিরোধী দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে জড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখ এবং পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের সাথে লন্ডনের ক্লাবগুলো সহজে জয়ের মুখ দেখতে পায় না। সদ্য ক্লাব বিশ্বকাপজয়ী চেলসিও আসর শুরু করল বায়ার্নের সাথে হেরে। তবে অ্যাটালান্টার বিপক্ষে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইন। জয় তুলেছে লিভারপুল, ইন্টার মিলানও।

বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ব্লুজদের ৩-১ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। জোড়া গোল করেছেন হ্যারি কেন, একটি গোল প্রতিপক্ষের ট্রেভোহ কালোবার নিজেদের জালেই জড়ানো। চেলসির একমাত্র গোলটি করেন কোল পালমার।

ম্যাচের প্রথম থেকে বল দখলে রাখে বায়ার্ন। একের পর এক আক্রমণ করলেও ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক রবের্ত সানচেজ। ২০ মিনিটে মাইকেল অলিসের ক্রস চেলসির কালোবারের পায় লেগে বল জড়ায় নিজেদের জালেই। এগিয়ে থেকে ২৭ মিনিটে ব্যবধান দিগুণ করে বায়ার্ন, পেনাল্টি থেকে গোল করেন কেন। দুমিনিট পর ব্যবধান কমান পালমার। ২-১ গোলে বিরতি আসে।

দ্বিতীয়ার্ধে দুদলই ভালো শুরু করলেও ৬৩ মিনিটে গোল আদায় করেন কেন। ক্লাব বিশ্বকাপ জয়ীদের হারিয়ে টানা ২২ বছর চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম জয়ে শুরু করার রেকর্ড ধরে রাখে বায়ার্ন।

রাতের অন্য ম্যাচে পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে আটালান্টাকে ৪-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। গোল করেন মার্কুইনহোস, খাভিচা ভারাসকেলিয়া, নুনো মেন্ডেস এবং গনসালো রামোস।

ম্যাচজুড়েই বল দখলে রাখে পিএসজি। তিন মিনিটে ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্টে মার্কুইনহোসের শটে প্রথম গোল পায় তারা। ৩৯ মিনিটে ব্যবধান দিগুণ করেন ভারাসকেলিয়া। ৫১ মিনিটে পিএসজির তৃতীয় গোল আসে মেন্ডেসের থেকে। ব্যাবধান আরও বড় করেন রামোস।

আরেক ম্যাচে অ্যানফিল্ডে অ্যাটলেটিকো মাদ্রিদকে আথিত্য দেয় লিভারপুল। ৩-২ ব্যবধানে জয় আনে অলরেডরা, গোল করেন আন্ড্রু রবার্টসন, মোহাম্মেদ সালাহ এবং ভার্জিল ফন ডাইক। অ্যাটলেটিকোর হয়ে দুটি গোল করেন মার্কোস লরেন্তে।

ম্যাচের ৪ মিনিটে রবার্টসনের গোলে এগিয়ে যায় লিভারপুল, দুমিনিটের মধ্যে ব্যবধান দিগুণ করেন সালাহ। প্রথমার্ধের শেষ সময়ে গোল করেন অ্যাটলেটিকোর লরেন্তে।

দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে সমতা ফেরান লরেন্তে। ড্রয়ে দিকে এগোনো ম্যাচকে জয়ে তুলে এনেছেন ফন ডাইক। যোগ করা সময়ে গোল করে জয় আনেন।

অরেক ম্যাচে, অ্যাজাক্সকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে গোল দুটি করেন মার্কাস থুরাম।

ম্যাচের ৪২ মিনিটে প্রথম গোলটি আসে থুরামের থেকে। ৪৭ মিনিটে ব্যবধান দিগুণ করেন তিনি।

Tags: অ্যাথলেটিকো মাদ্রিদচেলসিচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবায়ার্নলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

আট দফা বাড়ার পর কমে গেল স্বর্ণের দাম

Next Post

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ

Next Post
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের লোগো সমূহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT