চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ চলাকালীন সমর্থকের মৃত্যুতে বায়ার্নের শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 07, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন্স লিগ চলাকালীন সমর্থকের মৃত্যুতে বায়ার্নের শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচ হারের পর অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বেনফিকার বিপক্ষে জয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। জামাল মুসিয়ালার গোলে জয় নিশ্চিতের পর একটি দুঃসংবাদ পায় জার্মান ক্লাবটি। খেলা চলাকালীন উল্লাস করতে থাকা এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। বাভারিয়ানদের সমর্থকরা ম্যাচের বাকি সময়ে আর উল্লাস করেনি।

বায়ার্ন মিউনিখ বিবৃতিতে বলেছে, ‘অ্যালিয়াঞ্জ অ্যারেনার স্ট্যান্ডের মেডিকেল জরুরী অবস্থা শুরু থেকেই খেলাটির উপর প্রভাব ফেলেছিল। এ অবস্থার জন্য সমর্থকদের চিৎকার কমে যায় এবং ক্লাব ম্যাচের সম্প্রচারও কমিয়ে দেয়।’

‘ম্যাচ শেষের প্রায় আধাঘণ্টা পর জার্মানদের রেকর্ড লিগ চ্যাম্পিয়নরা জানতে পারেন ওই সমর্থককে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। এফসি বায়ার্ন মিউনিখ ঘটনায় সমর্থকের আত্মীয়-স্বজনদের সমান দুঃখ পেয়েছে।’

শোক প্রকাশ করেছেন বায়ার্ন মিডফিল্ডার কনরাড লাইমার, ‘ম্যাচের মধ্যে আমরা এটা জানতে পারিনি, খেলা শেষে বিষয়টি জানতে পারি। তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, তার পরিবারের সাথেই আছি আমরা।’

Tags: অ্যালিয়াঞ্জ অ্যারেনাচ্যাম্পিয়ন্স লিগবায়ার্নবেনফিকালাইমারলিড স্পোর্টস
Previous Post

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাগুলোর কী হবে?

Next Post

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যু বেগবানে যুক্তরাজ্যের প্রতি আহ্বান 

Next Post
দুইজন প্রতিনিধি আলোচনা করছেন, একটি কনফারেন্স রুমে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যু বেগবানে যুক্তরাজ্যের প্রতি আহ্বান 

স্পেনের ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনে বন্যা, বাতিল লা লিগার আরও ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT