চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৬৩.৪৬ শতাংশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 অপরাহ্ন 29, মে 2023
in শিক্ষা
A A
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগোসমূহ, শিক্ষাবিদ্যায় অংশগ্রহণের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

রিদুয়ান ইসলাম: গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ‘সি’ ইউনিটে অংশগ্রহণকৃত ৩৮ হাজার ৩৫১ জন শিক্ষার্থীর মধ্যে উর্ত্তীণ হয়েছেন ২৪ হাজার ৩৩৭ জন ভর্তিচ্ছু, যা মোট পরীক্ষার্থীর ৬৩.৪৬ শতাংশ। ব্যবসায় শাখার এ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৫.২৫ আর ১ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

সোমবার ২৯ মে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবসায় শাখার এ পরীক্ষায় মোট শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৩.৪৬ শতাংশ। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৯ হাজার ৮৬৪ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৫১৩ জন এবং যা মোট হিসেবে ৩ দশমিক ৮০ শতাংশ। এদিকে পাশ নম্বর ৩০ এর কম পেয়েছেন অর্থাৎ অনুর্ত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ১৩ জন শিক্ষার্থী। যা মোট আবেদনের ৩৬ দশমিক ৫৪ শতাংশ।

অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৮৫ নম্বরের উপরে পেয়েছেন মাত্র ১ জন। ৮৫.২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মো. রায়হান খান রাজু। তিনি নটরডেম কলেজের শিক্ষার্থী। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এছাড়াও ৮০ নম্বরের উপরে পেয়েছেন ১৬ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছেন ৮৮ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছেন ৩৯০ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছেন ৯৮৪ জন, ৬০ নম্বরের উপরে পেয়েছেন ২ হাজার ১৯৭ জন, ৫৫ নম্বরের উপরে পেয়েছেন ৪ হাজার ১৬০ জন, ৫০ নম্বরের উপরে পেয়েছেন ৭ হাজার ২১ জন শিক্ষার্থী।

এর আগে গত শনিবার ২৭ মে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে ‘সি’ ইউনিটের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Tags: ‘সি’ ইউনিটজগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

চেন্নাই নামতেই বৃষ্টির হানা

Next Post

বাংলাদেশি শান্তিরক্ষীদের ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

Next Post
বাংলাদেশি শান্তিরক্ষীদের ধন্যবাদ জানিয়ে মার্কিন দূতাবাসের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি শান্তিরক্ষীদের ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ক্রিকেট দলের সদস্যরা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি বিঘ্নিত ফাইনালে চেন্নাইয়ের প্রয়োজন ১৫ ওভারে ১৭১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT