চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসিসে প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মেহেদী হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 06, ডিসেম্বর 2024
in তথ্যপ্রযুক্তি
A A
বেসিসে প্রশাসকের দায়িত্ব গ্রহণের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এ আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহন করেছেন ডাক-টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মেহেদী হাসান।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক যোগদান করেন তিনি। পরে রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসিস কার্যালয়ে যান নবনিযুক্ত প্রশাসক। সেখানে বেসিস সচিব হাশিম আহমেদ সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তাকে স্বাগত জানান। এসময় সেখানে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের সদস্য ও বৈষম্যবিরোধী আইসিটি উদ্যোক্তা কাউন্সিলের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. ইমরুল কায়েস পরাগ, বেসিস সংস্কার পরিষদের মুখপাত্র ফৌজিয়া নিগার সুলতানাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

নবযিযুক্ত প্রশাসক বেসিস বোর্ডরুমে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় ড. মেহেদী তার ওপর অর্পিত দ্বায়িত্ব পালনে সকল মেম্বারদের আন্তরিক সহযোগিতা ও সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করেন। তিনি অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সদস্যদের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয় তাকে।

এসময় বেসিস সেক্রেটারি হাশিম আহমেদ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বেসিসের জন্য একটি ঐতিহাসিক দিন আজ। মেম্বারবান্ধব সংগঠন হিসাবে বেসিসকে গড়ে তুলতে নতুন প্রশাসকের প্রতি আহ্বান জানান হাশিম।

এর আগে, গত বুধবার (৪ ডিসেম্বর) বেসিস প্রশাসক হিসেবে নিয়োগ পান অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মেহেদী হাসান। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সই করা এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, যেহেতু বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন, সেহেতু বেসিস এর পরিচালনা পর্ষদের সভাপতি রাসেল টি আহমেদ গত ১৭ অক্টোবর এবং ১৯ অক্টোবর সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন মর্মে জানা গেলেও তার পদত্যাগপত্রটি মহাপরিচালক, বাণিজ্য সংগঠন এর নিকট প্রেরণ করা হয়নি এবং পরবর্তীতে বেসিস এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলেও পুনর্গঠিত পরিচালনা পর্ষদ গঠন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ।

এতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী আইসিটি উদ্যোক্তা কাউন্সিল ও বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ এবং সাধারণ সদস্যদের প্রতিনিধিবর্গ হতে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে নোটিশ জারি করে গত ১৮ নভেম্বর শুনানি করা হলেও পূর্বের পরিচালনা পর্ষদের সভাপতি উপস্থিত হননি ও তারপক্ষে কোনো জবাব প্রদান করেননি এবং পুনর্গঠিত পরিচালনা পর্ষদ সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি। এ কারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এ পরিস্থিতিতে বেসিস এর পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

তাই বর্তমান পরিচালনা পর্ষদের সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ (১) অনুযায়ী-ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪, সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক। তাই বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)’ এর প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

Tags: বাণিজ্য মন্ত্রণালয়বেসিস
Previous Post

যে অভিযোগে গ্রেপ্তার এই অভিনেতা

Next Post

উর্দু শের, শায়েরিতে মুগ্ধ শ্রোতা দর্শক

Next Post
উর্দু শেরের মাহফিলে বক্তা দর্শকদের সামনে কবিতা পাঠ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উর্দু শের, শায়েরিতে মুগ্ধ শ্রোতা দর্শক

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, ক্রিকেট ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেডে ভারতকে গুঁড়িয়ে দিয়ে ব্যাটে নির্ভার অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT