চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হতে চান বেসিকের কর্মীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 পূর্বাহ্ন 11, এপ্রিল 2024
in অর্থনীতি
A A
বেসিক ব্যাংকের লোগো, সবুজ রঙে ডিজাইন করা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিদ্ধান্তে একীভূত হতে যাচ্ছে সরকারি বেসিক ব্যাংক ও বেসরকারি খাতের সিটি ব্যাংক। তবে এমন সিদ্ধান্তের পর সিটি নয়, সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হতে চান বেসিকের কর্মীরা। এক স্মারকলিপিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।

সম্প্রতি অর্থমন্ত্রীর কাছে এ বিষয় স্মারকলিপি দিয়েছেন বেসিক ব্যাংকের কর্মীরা।

অর্থমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, বেসিক ব্যাংক লিমিটেড শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ক্ষুদ্র শিল্প বিকাশে অর্থায়নের বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে দেশের মানুষকে সেবা দিয়েছে।

স্বাভাবিকভাবেই দেশের চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য এই ব্যাংকের চাকরি ছিল স্বপ্নের মতো। ফলে এই ব্যাংকে উচ্চ শিক্ষিত ও সপ্রতিভ তরুণ-তরুণীদের সমাবেশ ঘটেছে যারা ব্যাংকটিকে একটি শীর্ষ অবস্থানে নিয়ে গিয়েছিল। সরকারি খাতের একটি প্রতিষ্ঠান হয়েও এটি ছিল একটি লাভজনক প্রতিষ্ঠান যা এর কর্মীদের জন্য ছিল অনেক গর্বের।

বেসিক ব্যাংকের সাফল্যে আমরা অনেকে পুরনো ব্যাংক ছেড়ে বেসিক ব্যাংকে যোগদান করি। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির উত্তরাধিকারীগণ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের একটি মডেল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে এই ব্যাংকে যোগদান করেছে এবং একটি অনাড়ম্বর কিন্তু সুন্দর জীবনের প্রত্যাশায় সর্বদাই আশ্বস্ত বোধ করেছে। কর্মসংস্থানের ব্যবস্থা করে মোটামুটি সচ্ছল জীবন যাপনের সুযোগ তৈরি করে দিয়েছে।

এই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সহজ জীবন যাপনে অভ্যস্ত। এমনকি বেতন ভাতাদি কমে যাওয়ার পরেও কেউ সততার পথ থেকে বিচ্যুত হয়নি। বরং এই ব্যাংকটিকে আঁকড়ে ধরে একে দুরবস্থা থেকে বের করে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। আমরা আমাদের দুর্দশা সম্পূর্ণরূপে কাটিয়ে উঠতে না পারলেও ব্যাংকের অনেক সূচকের উন্নতি ঘটাতে সক্ষম হয়েছি। ব্যাংকের আর্থিক দুর্দশা স্বত্বেও বঙ্গবন্ধু স্যাটেলাইটের পেমেন্ট পরিশোধসহ বিভিন্ন সময় দেশব্যাপী সরকারের উন্নয়ন কাজের সহযোগী হয়েছি। সরকারের বিভিন্ন উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সম্ভাব্য সহযোগিতা দিতে আমরা বদ্ধপরিকর ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। বেতন-ভাতার ক্ষতিও তো আমরা মেনে নিয়েছিলাম ব্যাংকের স্বার্থে, শুধুমাত্র জীবন-জীবিকার নিশ্চয়তার কথা বিবেচনা করে। তবে মন্ত্রী, সরকারি খাতের বেসিক ব্যাংককে বেসরকারি খাতের একটি ব্যাংকের সঙ্গে একীভূতকরণের সংবাদে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলে স্মারকলিপিতে বলা হয়েছে।

বেসিক ব্যাংকের কর্মীরা জানান, দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আর্থিক খাতকে প্রভূত ক্ষতির হাত থেকে রক্ষায় ব্যাংক একীভূতকরণের সরকারি সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সেক্ষেত্রে বেসিক ব্যাংককে মূল ধারার অপর একটি সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত করা হলে সকল বিবেচনায় তা হবে সামঞ্জস্যপূর্ণ। এতে আমাদের অর্থাৎ ব্যাংকের সব কর্মীর ভবিষ্যতের অনিশ্চয়তাও দূর হবে।

এমন অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি খাতের বেসিক ব্যাংককে মূল ধারার অপর একটি সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত করার দাবি করেছে বেসিক ব্যাংকের কর্মীরা।

গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন উপস্থিততে অনুষ্ঠিত এক বৈঠকে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক একীভূত করার বিষয় জানানো হয়।

Tags: একীভূতবেসিক ব্যাংকসরকারি ব্যাংক
Previous Post

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

Next Post

রাফিনহার জোড়া গোলে জিতল বার্সা

Next Post
বার্সেলোনার দুই খেলোয়াড় জোড়া গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাফিনহার জোড়া গোলে জিতল বার্সা

ঈদের প্রধান জামাতে মুসল্লিরা অংশগ্রহণ করছে, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের প্রধান জামাতে দেশ-জাতির জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT