চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতি নিয়ে বর্ষার ‘উচিত কথা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 24, মে 2024
in বিনোদন
A A
বর্ষার সঙ্গে শিল্পী সমিতির নেতারা ও শিল্পীরা হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা না করে সংগঠন নিয়ে মাতামাতি, পাল্টাপাল্টি অভিযোগ, অসংলগ্ন বাক্য বিনিময়, বয়কট, মামলা এসব কারণে এফডিসির শিল্পী সমিতি গেল পাঁচ বছর ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গেল মাসের শিল্পী সমিতি নির্বাচনের পর সেক্রেটারি পদ নিয়েও তৈরী হয়েছে জটিলতা। পরাজিত প্রার্থী নিপুণ বিজয়ী ডিপজলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে সেক্রেটারির কার্যক্রম স্থগিত করিয়েছেন।

সমিতির নির্বাচিত সহ-সভাপতি ডিএ তায়েবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বিভিন্ন মিডিয়ার কাছে বলেছেন নিপুণ। সে বিষয়টি নিয়ে এফডিসিতে উপস্থিত সাংবাদিকরা ডিএ তায়েবকে জিজ্ঞেস করতেই তিনি নিপুণের বিরুদ্ধে পাল্টা অভিযোগের কথা উল্লেখ করে বলেন, “নিপুণকে সাবধান করে দেন, তার নামে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমরা ফ্যানরা তার নামে মানহানির মামলা করতে প্রস্তুত। আমি মত দেয়ার সাথে সাথে মামলা করে দিবে। আমি মত না দিলেও তারা মামলা করে দিবে।”

ফ্যানরা কেন মামলা করতে চান? এ বিষয়ে তায়েব বলেন, “কারণ নিপুণ আমার মানহানি করেছেন। যারা আমার ভক্ত, এবং আমার সংগঠন করেন, আমাকে নিয়ে বিভিন্ন পোস্ট করে; তারা নিজ নিজ এলাকায় মানহানির পর্যায়ে গেছে। তারা তাদের মানহানির কারণেই মামলা করবে। ৫০১ ধারায় সেই মামলা করা হবে। ক্লিয়ার?”

এই খবরটি নজরে এসেছে চিত্রনায়িকা বর্ষার। সমিতি ও এফডিসিতে অবস্থান করে যারা এসব করছেন তাদের ইঙ্গিত দিয়ে বর্ষা তার ভেরিফায়েড পেজে খবরের একটি কার্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “শিল্পী সমিতি শিল্পীদের জন্য কি কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য!”

সমিতির বাস্তবচিত্র নিয়ে এমন কথা লেখায় বর্ষাকে বাহবা দিয়েছেন তার শতশত অনুসারীরা। কেউ কেউ লিখছেন, ধন্যবাদ বর্ষা, আপনি উচিত কথা লিখেছেন। আরেকজন লিখেছেন, এফডিসিতে এদের জোকারগিরি করতে করতে একটা সার্কাসে পরিণত করছে।

এর আগে বর্ষার স্বামী প্রযোজক, অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ডেকেছিলেন নিপুণ। কিন্তু অনন্ত জলিল কৌশলে তাকে ফিরিয়ে দিয়ে গেল মার্চে নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় আমার নেই। যাদের হাতে সিনেমা নেই, তারাই নির্বাচন করে। আমাকে ব্যবসায় সময় দিতে হয় প্রচুর। তার মধ্যেই সময় বের করে শুটিং করি সিনেমার। কিন্তু নির্বাচন করতে হলে তো সময় দিতে হবে। কারণ সময় না দিলে কোনো ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব না। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করেছি।

বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। তার আরেক ছবি ‘চিতা’র শুটিং হওয়ার কথা রয়েছে আগামীতে। দুটি ছবিতে বর্ষার সঙ্গে থাকছেন অনন্ত জলিল।

Tags: অভিনয়এফডিসিনেত্রী দ্য লিডারবর্ষামানহানিলিড বিনোদনশিল্পী সমিতিসমিতিসিনেমা
Previous Post

কতো হলে চলছে ফারিণ অভিনীত প্রথম ছবি?

Next Post

সাউথ কোরিয়ার ঘুম প্রতিযোগিতা

Next Post
জনপ্রিয় ঘুম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণরা আরামদায়ক সোফায় ঘুমাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার ঘুম প্রতিযোগিতা

Police officers inspecting a narrow alleyway in a rural area of Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT