চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলবদলের শেষদিনে ফেলিক্স ও ক্যানসেলোকে ধারে নিল বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা দলের খেলোয়াড়রা উল্লাসে ভরা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদলের শেষদিনে নিজেদের শক্তিশালী করতে দুই ফুটবলারকে দলে টেনেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স এবং ম্যানচেস্টার সিটির ফুল-ব্যাক জোয়াও ক্যানসেলোকে আনা হয়েছে কাতালানদের ডেরায়। তবে কারোর সঙ্গেই স্থায়ী চুক্তি করবেন না বার্সা।

গ্রীষ্মের দলবদলের শেষ দিনে শুক্রবার এই দুই পর্তুগিজ তারকাকে এক মৌসুমের জন্য স্প্যানিশ জায়ান্টরা নিজেদের করে নিয়েছে। স্থায়ী চুক্তি না করায় মৌসুম শেষে আবারও দুই খেলোয়াড়কে ফেরত পাঠাবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

২০১৯ সালে জুভেন্টাস থেকে ৬ কোটি পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ২৯ বর্ষী তারকা ক্যানসেলো। এরপর ম্যানসিটিতে টানা দুই মৌসুম লিগ শিরোপা জেতেন। তবে গত মৌসুমে সিটিজেনদের কোচ পেপ গার্দিওলার পরিকল্পনাতে ক্যানসেলো না থাকায় তাকে ধারে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাঠানো হয়।

এদিকে, ২০১৯ সালে ফেলিক্সের সঙ্গে ১১ কোটি ৩ লাখ পাউন্ডে চুক্তি করে অ্যাটলেটিকো। গত মৌসুমে ছয় মাসের জন্য ধারে চেলসিতে তাকে পাঠানো হয়েছিল। সেখানে ব্যর্থ হলে এবার ২৩ বর্ষী ফুটবলারকে বার্সাতে পাঠানো হয়েছে। চেলসিতে ২০ ম্যাচ খেলে ৪ গোল করেন এ ফরোয়ার্ড।

বার্সেলোনার বর্তমান আর্থিক সংকটের কারণে দুই পর্তুগিজ তারকার সঙ্গে স্থায়ী চুক্তি করা বেশ কঠিন। তবে তরুণ ফরোয়ার্ড আনসু ফাতিকে ধারে ব্রাইটনে পাঠিয়ে লা লিগার জায়ান্ট দলটি সমস্যার সাময়িক সমাধান করতে পারে।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদক্যানসেলোজুভেন্টাসফেলিক্সবায়ার্ন মিউনিখবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
Previous Post

শ্রীলঙ্কায় সব ধরনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ

Next Post

নগদের দুই শতাধিক ডিস্ট্রিবিউটরকে ওমরাহ করাবেন তানভীর

Next Post
নগদের ডিস্ট্রিবিউটরদের ওমরাহ করানোর জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নগদের দুই শতাধিক ডিস্ট্রিবিউটরকে ওমরাহ করাবেন তানভীর

নতুন অক্সিজেনের আইসোটোপের গবেষণাগার পরীক্ষাগারে আলোতে জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবিষ্কৃত হয়েছে অক্সিজেনের নতুন আইসোটোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT