চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ভোট বর্জন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:42 অপরাহ্ন 07, জানুয়ারি 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ব্যারিস্টার মিজান সাঈদ ভোট বর্জনকারী প্রার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্টের বের করে দেয়ার অভিযোগে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-ঈদগাঁও-রামু) আসনের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোট গ্রহণের দিন বেলা ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করে তিনি এ ঘোষণা দেন।

এর আগে ভোট স্থগিত চেয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে আবেদন দিয়েছেন।

আবেদনে তিনি, গুরুতর অনিয়ম, ভোট জালিয়াতি ও কারচুপির কারণে ২৯৬, (কক্সবাজার-৩) আসনের চলমান নির্বাচন স্থগিত করে পুনঃনির্বাচন অনুষ্ঠানের দাবি করেন।

অভিযোগ তুলে তিনি বলেন, আসনের ১৬৭ কেন্দ্রেই অনিয়ম করা হয়েছে।

লিখিত আবেদন তিনি আরও লিখেন, সকাল ৮টা হতে ভোট গ্রহণ শুরু হলেও আমার নির্বাচিনী এলাকা ২৯৬ (কক্সবাজার-৩) আসনে কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও উপজেলার সিংহভাগ কেন্দ্রে আমার নির্বাচনী এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি। অন্যান্য কেন্দ্রসমূহের মধ্যে যারা প্রবেশ করেছিল তাদের নৌকার প্রার্থীর পেটুয়া বাহিনী জোরপূর্বক বের করে দেয়। সেইসাথে আমার সমর্থক ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। মৃত ও প্রবাসীদের ভোট জাল করে নৌকা প্রতীকে সীল মারা হচ্ছে। পুলিশ প্রশাসন বিজিবি এবং নির্বাচন কমিশনসহ অন্যান্য সংস্থার লোকদের তাৎক্ষনিকভাবে অভিযোগ করা সত্ত্বেও তাদের বিন্দু পরিমাণ সহযোগিতা পাওয়া যায়নি।

তিনি আরো লিখেন, ইসলামপুর নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর উত্তর খান ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোদাইবাড়ী ওয়াহেদরপাড়া আছদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুনিয়াপালংয়ের গোয়ালিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধেচুয়া পালং উচ্চ বিদ্যালয়সহ আরো অসংখ্য কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে।

পরবর্তীতে এ অভিযোগ গুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও ইউএনওসহ জেলা প্রশাসনকে অবহিত করি। তবে এ বিষয়ে আমি তাদের কাছ থেকে কোন প্রকার সহযোগীতা পাইনি। লিখিত অভিযোগ দেয়ার পর জেলা রিটার্নিং কর্মকর্তা বলেছেন ১৬৭ কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ সম্ভব হয়নি। এরপরও অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে বলেছেন। তাই দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জন করে পুনঃ নির্বাচনের দাবি জানাচ্ছি।

বিষয়টি সম্পর্কে জানতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে ফোন করা হয়। রিং হলেও তিনি কল রিসিভ করেননি।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনভোট কারচুপি
Previous Post

ভোট গ্রহণ নিয়ে ব্রিফ করছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম

Next Post

চলে গেলেন ‘ট্রন’ খ্যাত হলিউড অভিনেত্রী সিন্ডি মরগ্যান

Next Post
প্রস্তুত অবস্থায় হলিউড অভিনেত্রী সিন্ডি মরগ্যানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন ‘ট্রন’ খ্যাত হলিউড অভিনেত্রী সিন্ডি মরগ্যান

ভারতীয় নির্বাচন কমিশনার ভোটকেন্দ্র পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় নির্বাচন কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT