বরিশাল সিটি করপোরেশনে সোমবারের ভোট উৎসবমুখর পরিবেশে হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। বরিশালের রিটার্নিং কর্মকর্তা বলছেন, ভোটের পরিবেশ শতভাগ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আছে। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ এবং প্রিসাইডিং অফিসাররা শতভাগ নিরপেক্ষভাবে কাজ করছেন কি না তা দেখতে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।







