চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকদের শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 12, মে 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউনের কারণে অচলাবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পদোন্নতি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে শিক্ষকদের আন্দোলনে কার্যত স্থবির হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। সোমবার (১১ মে) উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনরত শিক্ষকরা।

শিক্ষকদের দাবি, পদোন্নতির বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। এ দাবিতে গত ২১ এপ্রিল থেকে তারা আন্দোলন শুরু করেন। পরে সিন্ডিকেট সভায় সমাধানের আশ্বাস পেয়ে পাঁচ দিনের জন্য কর্মসূচি স্থগিত রাখা হয়। তবে গত শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় সোমবার থেকে আবারও শাটডাউন কর্মসূচিতে যান তারা।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, সকাল ৯টার দিকে আন্দোলনকারী শিক্ষকরা প্রশাসন ভবনের নিচতলায় অবস্থান নেন। পরে তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগ করতে বলেন। রেজিস্ট্রার কার্যালয়সহ কয়েকটি দপ্তরে তালাও ঝুলিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শিক্ষকরা নিচতলা ছেড়ে গেলে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম নিজ কার্যালয়ে যান এবং বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করেন। যদিও আন্দোলনকারীরা বিভিন্ন দপ্তরে তালা দেন, উপাচার্যের কার্যালয়ে যাননি তারা।

আন্দোলনকারী শিক্ষক ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রায় বলেন, বর্তমান পরিস্থিতির জন্য উপাচার্যই দায়ী। তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা করা হবে না। শিক্ষকদের অনেকে প্রশাসনিক পদ থেকেও পদত্যাগ করেছেন বলে জানান তিনি। তাঁর অভিযোগ, পদোন্নতি বোর্ড গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও উপাচার্য বিষয়টি নিষ্পত্তি করেননি।

অন্যদিকে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। শিক্ষার্থীদের ক্ষতির মুখে ফেলে এ ধরনের আন্দোলন যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

পদোন্নতির দাবিতে আন্দোলনরত প্রায় ৬০ শিক্ষকের অভিযোগ, অধিকাংশ শিক্ষকের পদোন্নতির নির্ধারিত সময় দুই বছর আগেই পূর্ণ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে পদোন্নতি দেওয়া হয়নি।

এ বিষয়ে উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন পদোন্নতি নীতিমালা প্রণয়ন করেছে। জানুয়ারিতে এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর তা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি প্রণয়ন প্রয়োজন বলে জানান তিনি।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. জামিলুর রহমান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের বিষয়ে কমিশন অবগত রয়েছে। এ নিয়ে বুধবার ইউজিসিতে বৈঠক হওয়ার কথা রয়েছে।

Tags: বরিশাল বিশ্ববিদ্যালয়শাটডাউন
Previous Post

জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post

সীমান্ত নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আলোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আলোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রোগীর জন্য ওষুধ খাওয়ানোর সময় চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT