চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের বরিশালের টানা দুই নাকি চিটাগংয়ের প্রথম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল ও মোসাদ্দেক হোসেনের ছবি, বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের হিসেবে আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই গড়াতে চলেছে বিপিএলে আসরের শিরোপা মহারণ। ফাইনালে দ্বিতীয় শিরোপার অপেক্ষায় থাকা ফরচুন বরিশালের প্রতিপক্ষ এখনও শিরোপা না জেতা চিটাগং কিংস। চট্টগ্রাম নাকি বরিশাল- শিরোপা কোথায় যাবে উত্তর মিলবে রাতেই।

শুক্রবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বিপিএল ১১তম আসরের ফাইনাল। শিরোপা ধরে রাখা মিশনে নামছে বরিশাল। অন্যদিকে প্রথমবার ট্রফির স্বাদ নেয়ার অপেক্ষায় আছে চিটাগং।

ধারাবাহিক পারফরম্যান্সে আসরের শুরু থেকেই হট-ফেভারিট ছিল বরিশাল। লিগপর্বে কেবল তিনটি ম্যাচ হেরেছিল। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিল সেরা হয়ে প্লে-অফে প্রথম কোয়ালিফায়ার খেলেছে। চিটাগং কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।

অন্যদিকে চিটাগং ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার খেলেছে। যেখানে বরিশালের কাছে হেরে যায়। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে শেষ বলের নাটকীয়তায় হারিয়ে ফাইনালের টিকিট কাটে দলটি।

ফাইনালের আগে এবারের আসরে দুদলের দেখা হয়েছে তিনবার। দুবার লিগপর্বে, একবার প্লে-অফে। সেখানে লিগপর্বের শেষ ম্যাচটিই কেবল জিতেছিল চিটাগং। বাকি দুটিতে জয় বরিশালের খাতায়।

বিপিএলের শুরু থেকে তারকা সমৃদ্ধ দল বরিশাল। জাতীয় দল তারাকাদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের বড় নামগুলোও তাদের দখলে। দেশি ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়ের পাশাপাশি শিরোপা মঞ্চে বিদেশিদের মধ্যে আছেন কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, ডেভিড মালান ও জেমস নিশামের মতো তারকা। শিরোপা মঞ্চে কিছুটা ফেভারিটও তারা।

অন্যদিকে খুব বেশি বড় নাম নেই চিটাগং কিংসের। বিদেশি ক্রিকেটার নেই তেমন নাম করা। তবে দেশি ক্রিকেটারদের ধারবাহিক পারফরম্যান্স তাদের মূল শক্তি। আসরজুড়ে শামীম হোসেন পাটোয়ারী ও পারভেজ হোসেন ইমন দারুণ করেছেন। বল হাতে দেশিদের মধ্যে আলিস আল ইসলাম, খালেদ আহমেদ ও শরিফুল ইসলামও দারুণ ছন্দে আছেন।

বিদেশিদের খুব বেশি বড় নাম না থাকলেও গ্রাহাম ক্লার্ক আসরজুড়ে ফর্মে। শীর্ষ রান সংগ্রাহকদের একজন তিনি। পাশাপাশি ভালো করছেন খাজা নাফি। হায়দার আলি কিংবা হুসাইন তালাত নিজের জায়গায় ঠিকঠাক খেলছেন। বল হাতে বিনুরা ফের্নান্দো দুর্দান্ত। সবমিলিয়ে বরিশালের বিপক্ষে লড়াই করার পূর্ণাঙ্গ শক্তিই রাখে চিটাগং।

ফাইনালের আগে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানান এবারও শিরোপা জিততে চান। বলেন, ‘ট্রফি এমন জিনিস যারা ৫বার চ্যাম্পিয়ন হয়েছে তারাও চাইবে ৬বার হতে। আমরাও অবশ্যই চাইব আবার নিতে। প্রতিপক্ষও অনেক ভালো ক্রিকেট খেলছে। খুলনা দারুণ দল। শেষে দুই বিদেশি নিয়ে অনেক শক্তি বাড়িয়েছিল। শেষ ম্যাচেও দেখা গেছে কিছুই প্রেডিক্ট করা যায় না। আপনার ভালো প্লেয়ার থাকতে পারে, তবে নির্দিষ্ট দিনের পারফরম্যান্স ম্যাটার করে। কালই ফাইনাল আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ১৩-১৪ ম্যাচে যা করেছি সব সেভাবেই করতে হবে, ভিন্ন কিছু না। আমাদের চেষ্টা করে যেতে হবে সেরাটা দেয়ার। ফাইনালকে শুধু একটি ম্যাচ হিসেবেই দেখতে হবে।’

কাগজে-কলমে শক্তিমত্তায় বরিশালের চেয়ে কিছুটা পিছিয়ে চিটাগং। তবে তামিম চিটাগংকে শিরোপামঞ্চে যোগ্য প্রতিপক্ষ মনে করছেন। বলেছেন, ‘মাঠের ক্রিকেটে তারা প্রমাণ করেছে তারা ডিজার্ভিং। এমন না যে শুধু সেমিতে এসে খেলেছে। টুর্নামেন্টজুড়ে দারুণ খেলেছে।’

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা ঘরে তুলতে আত্মবিশ্বাসী চিটাগং। দলটির প্রধান কোচ শন টেইট বলেছেন, ‘স্কোয়াডের মধ্যে আমরা বিশ্বাস ছড়িয়ে দিতে পেরেছি। ম্যাজিক হতেই পারে। ভালো জিনিস হল, টুর্নামেন্টজুড়ে আমরা খুব বেশিকিছু পরিবর্তন আনিনি। আমরা এভাবেই টুর্নামেন্টে খেলেছি। কিছুটা ভাগ্যের সহায়তা আছে। তবে আমার মনে হয়, আমরা এখানে থাকার যোগ্য।’

দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ বলে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় পেয়েছিল চিটাগং। সেটি আত্মবিশ্বাস বাড়িয়েছে, মনে করেন টেইট। বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী। বলব না আমরা অতি আত্মবিশ্বাসী। আপনি এটাকে পঞ্চাশ-পঞ্চাশ বলতে পারেন। আপনি এখন ফাইনালে। আমরা দারুণ একটি জয় পেয়েছি রাতে। এটা দলকে আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয়, আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা যদি জিতি, মানুষ অবাক হবে না। আমরা এমন একটি পরিস্থতিতেই আছি।’

বরিশালকে তুলনামূলক ফেভারিট মানছেন চিটাগং কোচ, তবে শিরোপা মঞ্চে নিজেরকেও খুব একটা পিছিয়ে রাখতে রাজি নন তিনি। টেইট বলেছেন, ‘অবশ্যই ভালো দল। তাদের দলে অনেক ভালো মানসম্পন্ন ক্রিকেটার আছে। তাদের নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। শুধু এটা আমাদের মধ্যেই রাখতে চাই। বরিশালকে অনেকে ফেভারিট বলতে পারে, সমস্যা নেই। আমরাও ভালো দল। আমি মনে করি, সেরা দুই দলের মধ্যেই খেলা হবে। এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। এর আগেও আমরা ক্লোজ কিছু ম্যাচ খেলেছি। এটা যেকোনো দিকেই যেতে পারে। তবে ফাইনাল ম্যাচে আমরা চ্যালেঞ্জ প্রত্যাশা করছি। বরিশাল খুবই ভালো দল। তাদের দলে ভালো কিছু খেলোয়াড় আছে। মনোযোগটা আমাদের মধ্যেই রাখতে চাই।’

Tags: চিটাগংটেইটতামিমফাইনালবরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টস
Previous Post

ট্রাম্পের ত্রাণ বন্ধের সিদ্ধান্তের বৈশ্বিক প্রভাব নিয়ে মেলিন্ডা গেটসের উদ্বেগ

Next Post

৭ বছর পর ‘দায়মুক্তি’, কতো হল পেল?

Next Post
বাংলাদেশের বিভিন্ন সংবাদকর্মী ও বিশ্লেষকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ বছর পর 'দায়মুক্তি', কতো হল পেল?

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতায় ফিরে ইরানের ওপর ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT