চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন বরিশালের ট্রফি ট্যুর অনুষ্ঠান ও কনসার্ট পণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
জনতা ট্রফি ট্যুর অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, অনেক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরচুন বরিশালকে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতিয়ে রোববার বরিশাল গিয়েছিলেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা। বেলস-পার্কে হওয়ার কথা ছিল দলটির ট্রফি ট্যুর অনুষ্ঠান ও কনসার্ট। চ্যাম্পিয়নদের বরণে উপচে পড়া জনসমুদ্রে উচ্ছ্বসিত দর্শকদের হট্টগোলে পণ্ড হয়েছে সেই অনুষ্ঠান। তবে চ্যাম্পিয়ন দলের সদস্যরা নিরাপদে আছেন।

নিরাপত্তা বেস্টনি ভেঙে দর্শকরা স্টেজে উঠে এলেও নিরাপদে বের হতে পেরেছেন তামিম-মুশফিক-মাহমুদুল্লাহ ও শান্তরা। ওই হট্টগোলের কারণে খেলোয়াড়রা স্টেজে তিন মিনিটের বেশি থাকতে পারেননি। নিরাপত্তা সমস্যায় দল হোটেলের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ায় আবারও হট্টগোল শুরু হয় এবং সমর্থকরা সামনে যা পেয়েছেন সেটাই স্টেজে ছুঁড়ে মারেন।

১১তম আসরে শিরোপা জয়ের পর রোববার চার্টার্ড ফ্লাইটে ট্রফি নিয়ে বরিশালে পৌঁছায় ফ্র্যাঞ্চাইজিটির ২২ দেশীয় ক্রিকেটার, কোচিং স্টাফসহ মোট ৪০ জনের বহর। বিমানবন্দর থেকে বেলস পার্ক মাঠে যাওয়ার সময় মূল সড়কে পায়ে হেঁটে, সাইকেল ও বাইকে করে চ্যাম্পিয়নদের উষ্ণ অভ্যর্থনা জানান বরিশালবাসী। তবে আয়োজকদের অব্যবস্থাপনার জন্য বিমানবন্দর থেকে টিম বাস পদে পদে বাধার মুখে পড়ে। পরে সেই অব্যবস্থাপনা স্টেজ পর্যন্ত চলে আসে।

ওদিকে প্রিয় ক্রিকেটারকে কাছে থেকে দেখতে বেলস পার্ক পরিণত হয় জনসমুদ্রে। ক্রিকেটাররা স্টেজে পৌঁছানোর পরই শুরু হয় হট্টগোল, নিরাপত্তা বেস্টনি ভেঙে ঢুকে পড়ে উচ্ছ্বসিতরা। মূল অনুষ্ঠান শুরুর আগে উত্তেজিতরা ভাঙচুর শুরু করলে নিরাপদে সরিয়ে নেয়া হয় তামিম-শান্ত-রিশাদদের। এসময় আহত হন অনেকে। এতেই ট্রফি ট্যুর আয়োজনসহ কনসার্টও পণ্ড হয়ে যায়।

Tags: তামিমবরিশালবিপিএলরিয়াদলিড স্পোর্টসশান্ত
Previous Post

ইসিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আবারো প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা

Next Post

দুদিনের উত্তেজনার পর কী অবস্থা এখন গাজীপুরে? 

Next Post
গাজীপুরে সেনা সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিনের উত্তেজনার পর কী অবস্থা এখন গাজীপুরে? 

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় ফাহমিদুল জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির লিগে খেলা বাংলাদেশ দলে কে এই ফাহমিদুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT