চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের নান্দনিক ব্যাটিং, চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয় ফাইনালে বরিশাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের দৌড়, উইকেটের দিকে এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে শামীম হোসেন পাটোয়ারীর অনবদ্য ইনিংসে লড়াকু সংগ্রহ গড়েছিল চিটাগং কিংস। তাওহীদ হৃদয়ের দারুণ ব্যাটিংয়ে বন্দরনগরীর দলটির বিপক্ষে ৯ উইকেটে জিতেছে ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছেছে গতবারের চ্যাম্পিয়ন দলটি।

আসরজুড়ে রানে ছিলেন না তাওহীদ হৃদয়। প্লে-অফে এসে রানে ফিরলেন জাতীয় দলের তারকা ব্যাটার। চারটি চার ও এক ছক্কায় ৪৫ বলে ফিফটি করেছেন। ইনিংস শেষ করেছেন ৫৬ বলে ৮২ রানে অপরাজিত থেকে। ছিল ৯টি চার ও দুটি ছক্কার মার। আসরে হৃদয়ের প্রথম ফিফটি এটি।

মিরপুরে টসে জিতে চিটাগংকে আগে ব্যাটে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৪৯ রান করে চিটাগং। জবাবে নেমে ১৭.২ ওভারে জয়ের বন্দরে নোঙর করেছে বরিশাল।

আগামী ৭ ফেব্রুয়ারি শিরোপামঞ্চে লড়বে তামিম ইকবালের দল। অন্যদিকে চিটাগং কিংস হারলেও বিপিএল যাত্রা শেষ হয়নি। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে তারা। ম্যাচে জয়ী দলটি খেলবে ফাইনালে বরিশালের বিপক্ষে। এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে আছে খুলনা।

রানতাড়ায় নেমে ভালো শুরু পায় বরিশাল। উদ্বোধনী জুটিতে আসে ৫৫ রান। ২৬ বলে ২৯ রানে তামিম ফিরে গেলে জুটি ভাঙে। পরে ডেভিড মালানকে নিয়ে অপ্রতিরোধ্য ৯৫ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন হৃদয়। ২২ বলে ৩৪ রান করেন মালান। হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৮২ রান।

চিটাগংয়ের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন খালেদ আহমেদ।

এর আগে ব্যাটারদের বিবর্ণতা দেখেছে চিটাগং কিংস। কেবল ভিন্ন ছিলেন শামীম হোসেন পাটোয়ারী। ব্যাট হাতে একাই টেনে নেন ইনিংস। তবে ১৯তম ওভারে মোহাম্মদ আলির চার শিকারে ১৪৯ রানে থামে চিটাগং। প্রথমবারের মতো বিপিএলে খেলতে নেমে অভিষেকে ৫ উইকেট নেন মোহাম্মদ আলি। ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ মিথুনকে ফিরিয়ে উইকেট যাত্রা শুরু হয় পাকিস্তান পেসারের। ১৯তম ওভারে, নিজের শেষ ওভার করতে আসেন ৩২ বর্ষী পেসার। তুলে নেন ৪ উইকেট। ফেরান খালেদ আহমেদ, শামীম হোসেন, আরাফাত সানি ও আলিস আল ইসলামকে।

বরিশাল বোলারদের তোপে চিটাগংয়ের ব্যাটাররা ভুগেছেন। কেবল দুজন দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শামীম হোসেন পাটোয়ারী ২৯ বলে ফিফটি করে থামেন ৪৭ বলে ৭৯ রানে। নান্দনিক ইনিংসটিতে ছিল নয়টি চার ও চারটি ছক্কার মার। পারভেজ হোসেন ইমন তিনটি চার ও দুই ছক্কায় ৩৬ বলে ৩৬ রান করেন। বাকিদের কেউ ৭ রানের বেশি করতে পারেননি। ৭ বলে ৭ রান করেন হায়দার আলি।

মোহাম্মদ আলির ফাইফারের পাশাপাশি দুটি উইকেট নেন কাইল মেয়ার্স। ইবাদত হোসেন ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

Tags: আলিচিটাগংতামিমবরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টসশামীমহৃদয়
Previous Post

আন্দোলন প্রত্যাহার করেছে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

Next Post

দলবদলের শেষদিনে ম্যানসিটির ৬০ মিলিয়নের চমক

Next Post
ম্যানচেস্টার সিটির নতুন ফুটবলার হাসিম আউটফিটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদলের শেষদিনে ম্যানসিটির ৬০ মিলিয়নের চমক

আন্তর্জাতিক বিমানবন্দরে নারী যাত্রী, সুরক্ষিত ও আধুনিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT