চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার ৯ প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
নির্মম বাস্তবতা দেখাচ্ছে সিনেমার নারী চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার একটি দৃশ্যে

বিশ্বব্যাপী প্রশংসিত লীসা গাজী পরিচালিত এবং আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের বড় পর্দায়!

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প ‘বাড়ির নাম শাহানা’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিনেমাটি দেশের ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), সেন্টার পয়েন্ট (উত্তরা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্র্যান্ড রিভার ভিউ হোটেল (রাজশাহী), মম ইন (বগুড়া)-এর এই আধুনিক সিনে থিয়েটারগুলোতে চলবে ‘বাড়ির নাম শাহানা’।

এ চলচ্চিত্রের মূল চরিত্র দীপা। নব্বইয়ের দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া দীপা যার কৈশোরের একটি জেদের মাশুল দিতে হয় পরিবারের চাপে ইংল্যান্ড প্রবাসী এক বিপত্নীকের সাথে ট্রাঙ্ক কলে বিয়ে বাঁধার মাধ্যমে। একা দীপা লন্ডনে পাড়ি জমায় ভাগ্যের অজানা রাস্তায়। কিন্তু সেখানে তার জন্যে অপেক্ষা করে থাকে কল্পনার অতীত বাস্তবতা। দীপা কি পারবে সেই কঠিন বাস্তবতা একা মোকাবেলা করতে!

লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম, মুম্বাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে দেশের সুনাম বৃদ্ধি করা এ চলচ্চিত্রটি এখন বাংলাদেশি দর্শকদের কাছে পৌঁছাতে যাচ্ছে।

চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। ২০২৩ সালের মুম্বাই চলচ্চিত্র উৎসবে ভারতের চলচ্চিত্র সমালোচক গিল্ড থেকে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ জিতেছে। লন্ডনের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের পছন্দের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। রোমের কারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এও একই পুরস্কার পেয়েছে।

মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে। আমেরিকার শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে রানার-আপ জুরি পুরস্কার অর্জন করেছে।

শুধু তাই নয়, এ চলচ্চিত্রটি এনএফডিসি ফিল্ম বাজারে ‘এফবিআর বিজয়ী ২০২১’ খেতাব পেয়েছে। চ্যানেল-৪ ইউকে ২ বছরের জন্য চলচ্চিত্রটির সম্প্রচার অধিকার কিনে নিয়েছে।

চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী এবং আনান সিদ্দিকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনায় রয়েছেন সোহিনী আলম।

চলচ্চিত্রের মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা। তার পাশাপাশি অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ , ইরেশ যাকের , কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে।

চলচ্চিত্রটির অধিকাংশ দৃশ্য বাংলাদেশের একটি মফস্বল শহরে এবং বাকি অংশ ইংল্যান্ডের একটি ছোট শহরে ধারণ করা হয়েছে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সাথে মিল রেখে সব দৃশ্য প্রাকৃতিক পরিবেশে তোলা হয়েছে। কোনো ডাবিং ছাড়াই শতভাগ অন-লোকেশন সাউন্ড ব্যবহার করা হয়েছে।

পরিচালক লীসা গাজী জানান, “‘বাড়ির নাম শাহানা’ আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। নিজের জীবনকে নিজের মতো করে যাপন করার সরল চাওয়া দীপাকে দুঃসাহসী এক নারীস্বত্বা হিসেবে হাজির করে। এটি বিষণ্ণ করার ছবি নয়, বরং জীবনের জয়গানে মুখর।”

প্রযোজক আরিফুর রহমান বলেন, “আমার যাপিত জীবনে দেখা মানুষগুলোর ছায়া আমি দীপা চরিত্রটির মধ্যে দেখতে পাই। গতবাঁধা বীরত্বগাথাকে পাশ কাটিয়ে চলচ্চিত্রটি আমাদের এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।”

‘মাটির প্রজার দেশে’ খ্যাত গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড এবং কমলা কালেক্টিভের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে পরিবেশন করছেন আরিফুর রহমান তার প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড থেকে।

বাংলাদেশের দর্শকদের পাশাপাশি অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে ছবিটি মুক্তি পাচ্ছে। অস্ট্রেলিয়াতে ‘বাড়ির নাম শাহানা’ পরিবেশন করছে সাকিব ইফতেখার এবং ফয়সাল বাসার, পরিবেশনা প্রতিষ্ঠান স্ক্রিনস্কোপ থেকে।

Tags: অভিনয়এফডিসিবাড়ির নাম শাহানালিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমা
Previous Post

নিয়মিত কুমড়ার বিচি খাওয়ার পাবেন যে উপকার

Next Post

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলার বিচার শুরু

Next Post
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ছাত্রের গুলির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলার বিচার শুরু

বাংলাদেশি ক্রিকেটার মুশফিক শততম টেস্টের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বরে শততম টেস্ট খেলতে পারেন মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT