চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার ড্রকে লজ্জাজনক বললেন জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
জাভি বার্সার ড্র নিয়ে লজ্জাজনক বললেন, কোচের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এটা লজ্জাজনক একটি বিষয়। সাধারণভাবে বিবেচনায় নিলে ভালো পারফরম্যান্স ছিল। আমরা ইউরোপকে যে চিত্র দেখিয়েছি তার জন্য আমি গর্বিত। এমন বার্সাই আমরা দেখতে চাই। কিন্তু ম্যাচটি নিয়ন্ত্রণর জন্য আমাদের পরিপক্কতার অভাব ছিল।’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ।

ম্যাচের ৬০ মিনিটের মাথায় পেদ্রির পাসে বলে নিয়ে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে বার্সাকে লিড এনে দেন রবার্ট লেভান্ডোভস্কি। রুখে দাঁড়াতে মরিয়া নাপোলি ৭৫ মিনিটে সমতায় ফেরে। ফ্রাঙ্ক অ্যাংগুইসার কাছ থেকে বল পাওয়া ওসিমেন ডানপায়ে নিশানাভেদ করেন।

জয়হীন থেকে মাঠ ছাড়া প্রসঙ্গে জাভির ভাষ্য, ‘তিক্ত-মিষ্টি মিশ্রিত এক অনুভূতি। কারণ খেলাটি আমাদের হাতে ছিল। আমরা ভালো খেলেছি, রক্ষণেও ভালো করেছি। নাপোলি খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি, কিন্তু লিড নেয়ার পর যখন আমাদের আধিপত্য দেখিয়ে আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন ছিল, তখন নিয়ন্ত্রণের অভাব ছিল।’

‘সম্ভবত শারীরিকভাবে প্রতিপক্ষের ফুটবলাররা ব্যক্তিগত লড়াইয়ে আমাদের চেয়ে শক্তিশালী ছিল। কিন্তু এভাবে খেললে আমাদের এগিয়ে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। আমরা হারের চেয়ে বেশি জিতব।’

আগে থেকেই স্প্যানিশ জায়ান্টরা নানা সমস্যায় জর্জরিত। ক্লাবের অভ্যন্তরীণ সমস্যা ও জাভি হার্নান্দেজের কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার ঘোষণা নিয়ে রয়েছে গুমোট পরিবেশ। এর মাঝেই তিন বছর পর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের কোনো ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা।

লা লিগাতেও কাতালান ক্লাবটির অবস্থা ভালো নয়, টেবিলের তিন নম্বরে তাদের অবস্থান। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে। ১২ মার্চ নাপোলির বিপক্ষে দ্বিতীয় লেগের আগে লিগে গেটাফে, অ্যাথলেটিক বিলবাও এবং ম্যালোর্কার বিপক্ষে বার্সা খেলবে। চেনা ছন্দে ফেরাটাই যেন জাভি হার্নান্দেজের দলের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।

Tags: চ্যাম্পিয়ন্স লিগজাভিনাপোলিবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

সারা দেশে শিলাবৃষ্টির সম্ভাবনা

Next Post

পরীক্ষায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে অনশনে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন

নির্বাচনী আলোচনায় অংশগ্রহণকারী একজন ব্যক্তি, চ্যানেল আই লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বত্য এলাকার নিরাপত্তা নজরে রাখার তাগিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT