চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষেই বার্সা, টানা ছয়ের পর অ্যাটলেটিকোর হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 03, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ও Atlético Madrid খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ে টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। শক্ত অবস্থানে থাকা অ্যাটলেটিকো পেয়েছে টানা ছয় জয়ের পর হারের স্বাদ।

ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে শুরুতে পিছিয়ে পড়া ম্যাচে অ্যাটলেটিকোকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালুনিয়ান ক্লাবটি ১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্রতে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষ ধরে রেখেছে।

প্রথমার্ধের ১৯ মিনিটে বার্সার পোস্টে নেয়া প্রথম শটেই গোল পায় ডিয়েগো সিমিওনের দল। অ্যালেক্স বায়েনা লিড এনে দেন। পিছিয়ে পড়ার সাত মিনিটে বার্সাকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে দুদল।

দানি ওলমোর ৬৫ মিনিটের গোল লিড এনে দেয় বার্সাকে। দ্বিতীয়ার্ধের যোগকরা সময়ে শেষ মূহূর্তে অ্যাটলেটিকোর জালে আরেকটি গোল জড়ান স্প্যানিয়ার্ড তারকা ফেররান তরেস।

পুরো ম্যাচে ৫৮ শতাংশ সময় বল ধরে রেখে অ্যাটলেটিকোর জালে ১৯টি শট নেয় হ্যান্সি ফ্লিকের দল। ৬টি শট লক্ষ্যে রাখতে পারা বার্সা। অ্যাটলেটিকো ৭ শট দিয়ে লক্ষ্যে রাখতে পারে দুটি।

লা লিগার টেবিলে বার্সার ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। লস ব্লাঙ্কোসরা এক ম্যাচ কম খেলেছে। রিয়ালের সমান ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল। বার্সার সঙ্গে হেরে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Tags: তোরেসবার্সেলোনাভিলারিয়ালরাফিনহারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
Previous Post

শীতে কাঁপবে দেশ: রাত থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস

Next Post

৯ গোলের রোমাঞ্চে ফোডেনের দুই, হালান্ডের রেকর্ড

Next Post
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ গোলের রোমাঞ্চে ফোডেনের দুই, হালান্ডের রেকর্ড

সোনার গহনা, চেইন, কানের দুল ও ব্রেসলেটের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক দফা বৃদ্ধির পরে কমেছে স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT