চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনার ধ্বংস চায় সমালোচকরা: তরেস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 14, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ান ক্লাব এন্টওয়ার্পের কাছে ৩-২ গোলে হেরে অঘটনের শিকার হয়েছে বার্সেলোনা। অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে হারটি কাতালান ক্লাবটি বড় ধাক্কাই খেয়েছে। চলতি মৌসুমে সবশেষ নয় ম্যাচের মধ্যে বার্সা চারবার পরাজয়ের স্বাদ পেলো। তবুও সমালচকদের এক হাত দেখে নিলেন ফেররান তরেস।

ম্যাচের পর সাংবাদিকদের স্প্যানিশ জায়ান্টদের ফরোয়ার্ড বলেন, ‘বাইরের সমালোচকরা আমাদের ধ্বংসের চেষ্টা করে। আমাদের বিচলিত করে দেয়। কিন্তু আমরা সবকিছু ঘুরিয়ে দেবো। বাইরে থেকে নানা রকম আওয়াজ আসে। তবে এসবের সঙ্গেই আমাদের বাঁচতে হবে।’

লা লিগায় জিরোনার কাছে ৪-২ গোলে হারের পর আগে থেকেই চাপের মুখে রয়েছেন জাভি হার্নান্দেজ। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলা আগেই নিশ্চিত হলেও এন্টওয়ার্পের বিপক্ষেও হেরে যাওয়ায় সেই চাপ আরও বহুগুণে বেড়েছে। যদিও কোচের প্রতি পূর্ণ সমর্থনের কথাই তরেস জানালেন।

‘আমরা শেষ পর্যন্ত কোচ এবং উনার চিন্তাধারার সঙ্গেই আছি। কোচের সমালোচনা করা সহজ, কিন্তু খেলোয়াড়রা মাঠে থাকে।’

এদিকে, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘আমি এমন পারফরম্যান্সে চিন্তিত। আমরা খারাপ সময়ে আছি। পরপর দুটি ম্যাচে খারাপ ফলাফল। আমাদের আত্মসমালোচনা করতে হবে। উন্নতি করতে হবে। দলগুলো আমাদের বিপক্ষে সুযোগ তৈরি করছে এবং আমরা নিজেদের তৈরি করতে ভুগছি।’

‘খেলোয়াড়রা আজ তাদের সেরা অবস্থানে ছিল না। কিন্তু আমি তাদের সম্পর্কে নেতিবাচক কথা বলতে পছন্দ করি না। তারা যা দেখাচ্ছে, এর চেয়ে বেশি দেখানোর সামর্থ্য তাদের আছে। ব্যক্তিগত ভুলের মূল্য আমাদের দিতে হচ্ছে।’

‘এটা আত্মবিশ্বাসের প্রশ্ন। এই ক্লাবে জার্সির ওজন অনেক বেশি। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টিকে আছি এবং মৌসুমের চারটি ট্রফি জেতার জন্য লড়াই করছি।’

গণমাধ্যমে খবর বেরিয়েছিল, প্রাথমিকভাবে দল থেকে বাদ পড়েছিলেন রবার্ট লেভান্ডোভস্কি, রোনাল্ড আরাউজো এবং ইলকায় গুনডোয়ান। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার চাপে নাকি পরে তাদের দলে নিতে বাধ্য হন জাভি। লেভান্ডোভস্কি শেষ পর্যন্ত এন্টওয়ার্পের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন গুনডোয়ান।

যদিও জাভিকে চাপ দেয়ার কথা অস্বীকার করেছেন লাপোর্তা। তার অভিযোগ, এমন বানোয়াট গল্প অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করেছে।

Tags: চ্যাম্পিয়ন্স লিগজাভিতরেসবার্সেলোনালাপোর্তালিড স্পোর্টস
Previous Post

ডিসেম্বরে রিজার্ভে যোগ হচ্ছে ১৫ হাজার কোটি টাকা

Next Post

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

Next Post
প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

অভিনেতা পলাশ পরিবারের সঙ্গে ওমরাহ পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মা-বাবার সঙ্গে অভিনেতা পলাশের ওমরাহ পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT