চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের উপর পুলিশের ‘বল প্রয়োগের’ নিন্দা জানিয়েছে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 পূর্বাহ্ন 25, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে খেলোয়াড়রা বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার এলচের বিপক্ষে ম্যাচ ছিল লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার। এ ম্যাচের আগে স্প্যানিশ পুলিশ কর্তৃক ক্লাবের সমর্থকদের বিরুদ্ধে ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ তীব্র সমালোচনা করেছে কাতালুনিয়ান ক্লাবটি। বিবৃতি দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে ক্লাবটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এস্তেলাদা পতাকা বাজেয়াপ্ত করার পর এস্তাদিও মানুয়েল মার্টিনেজ ভালোরো স্টেডিয়ামের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমর্থকদের লাঠি দিয়ে নির্মমভাবে পেটাচ্ছেন। এস্তেলাদা স্পেনের ১৭টি স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি, কাতালোনিয়ার স্বাধীনতাকামী এক প্রতীকী পতাকা।

বিবৃতিতে সোমবার বার্সেলোনা জানিয়েছে,‘লিগ ম্যাচের আগে স্টেডিয়ামের আশপাশে ঘটে যাওয়া ঘটনায় সমর্থকদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের তীব্র নিন্দা জানাচ্ছে বার্সা। বিশেষ করে, আমাদের এক সমর্থককে আটক করার ক্ষেত্রে অনুসৃত পদ্ধতিকে ক্লাব অসামঞ্জস্যপূর্ণ মনে করে এবং এই বলপ্রয়োগের কোনো প্রয়োজনীয় ব্যাখ্যা বা যৌক্তিকতা ছিল না।’

‘বার্সা আরও দুঃখ প্রকাশ করছে যে, আবারও পুলিশ কর্মকর্তারা সমর্থকদের কাছ থেকে এস্তেলাদা পতাকা বাজেয়াপ্ত করেছেন। এস্তেলাদা একটি আইনগতভাবে স্বীকৃত প্রতীক এবং এটি প্রদর্শন করা মত প্রকাশের স্বাধীনতার একটি বৈধ চর্চা। সুতরাং, এটিকে কোনোভাবেই ঘৃণা বা সহিংসতায় উসকানি হিসেবে বিবেচনা করা যায় না।’

কাতালোনিয়ার প্রধান স্বাধীনতাকামী বিরোধী দল ‘জুন্টস’-এর পক্ষ থেকেও রাজনৈতিকভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। পুলিশ কর্তৃক বার্সা সমর্থকদের পেটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জুন্টসের নেতা কার্লেস পুইজদেমোন্ট লিখেছেন, ‘কাতালান পরিচয়ের প্রতি তাদের তীব্র ও পদ্ধতিগত বিদ্বেষ রয়েছে।’

‘উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ থেকে শুরু করে ফুটবল খেলোয়াড়, এমনকি বিচারক ও সাংবাদিকদের মধ্যেও এই মানসিকতা ছড়িয়ে পড়েছে। একটি সুস্থ সমাজে এটি একেবারেই অসহনীয়। তবে স্পেনে এটিকে একটি গুণ হিসেবে গণ্য করা হয়।’

স্প্যানিশ কংগ্রেসে জুন্টসের নেত্রী মিরিয়াম নোগুয়েরাস যোগ করে বলেছেন, ‘এই পশুগুলোকে এর খেসারত দিতে হবে।’ কাতালান ক্লাবটি প্রয়োজনে এই বিষয়টিকে আরও দূর পর্যন্ত নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে।

Tags: এলচেকাতালানবার্সেলোনালিড স্পোর্টসস্পেন
Previous Post

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

Next Post

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

Next Post
বাংলাদেশের হাওরে আউশ ধানের চাষ, কৃষকের শ্রমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT