চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালকার্ড, হালি গোল, শেষে রিয়ালের সাথে ব্যবধান কমাল বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 পূর্বাহ্ন 10, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় বার্সেলোনা ও সেভিয়ার ম্যাচে নাটকীয়তা জমেছিল। গোলে হালি পূর্ণের ম্যাচে দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার ফেরমিন লোপেজ। ৪-১ গোলের জয়ে টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান আরও কমিয়ে এনেছে কাতালান দলটি।

লিগ টেবিল প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছে বার্সেলোনা। ২৩ ম্যাচ করে খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫০, দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৯ এবং তিনে বার্সার পয়েন্ট ৪৮। যেকোনো এক দলের হোঁচটে টেবিলে ওলট-পালট চলতে থাকবে।

ম্যাচের শুরুতেই রবার্ট লেভান্ডোভস্কি গোল করে বার্সাকে এগিয়ে দেন। এক মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। পরের মিনিটে রুবেন ভার্গাসের গোলে ঘরের মাঠে সমতায় ফেরে সেভিয়া। বিরতির আগের মিনিটে ফেরমিন লোপেজের গোলে এগিয়ে যায় কাতালুনিয়ানরা।

বার্সার হালি গোলের ম্যাচে রাফিনহার গোল না থাকলে যেন কেমন দেখায়। আরেকটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। ৫৫ মিনিটে বার্সা তৃতীয় গোলে সেভিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয়। কয়েক মিনিট পর ম্যাচের একমাত্র লালকার্ডটি দেখেন লোপেজ।

১০ জনের দল হয়ে পড়ে বার্সা। ঘরের মাঠ র‌্যামন সানচেজ পিজ্জুয়ান স্টেডিয়ামে তবুও হ্যান্সি ফ্লিকের শিষ্যদের ঠেকিয়ে রাখতে পারেনি সেভিয়া। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে আরেকটি গোল করে হালি পূরণ করে দেন এরিক গার্সিয়া।

Tags: অ্যাটলেটিকোবার্সেলোনারিয়াললা লিগালিড স্পোর্টসসেভিয়া
Previous Post

আজ মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

Next Post

আগামীকাল দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Next Post
ড. ইউনূসের ছবি, বাংলাদেশি অর্থনীতিবিদ ও সমাজসংস্কারক. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নরেন্দ্র মোদি ও ড. ইউনূসের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংককে হতে যাচ্ছে ড. ইউনূস-মোদির বৈঠক?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT