চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রতিরোধ্য রাফিনহার হ্যাটট্রিকে বার্সার জয়রথ

লা লিগা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

কোনভাবেই থামানো যাচ্ছেন না রাফিনহাকে, কোনভাবে থামানো যাচ্ছে না বার্সেলোনাকেও। লা লিগায় সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাতালান ক্লাবটি জয় তুলেছে ৩-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগ এবং স্পেনের লিগ মিলিয়ে ৮ ম্যাচে ৮ জয় এখন বার্সার।

ঠিক তিনদিন আগে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সার ৭-২ ব্যবধানে বিশাল জয়ে হ্যাটট্রিক করেছিলেন রাফিনহা। একই সপ্তাহে ২৯ বর্ষী ফরোয়ার্ড করলেন দ্বিতীয় হ্যাটট্রিক। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে তার গোল এখন ১৪টি।

শনিবার সেভিয়ার মাঠে ম্যাচের ২০ মিনিটের পর থেকে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন রাফিনহা এবং বার্সেলোনা। ম্যাচের শুরুটা করে স্বাগতিকরা। ইউসুফ ফোফানানের গোলে ১৯তম মিনিটে লিড পায় সেভিয়া। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে বেশি অপেক্ষা করতে হয়নি লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

তিন মিনিট পর রাফিনহার প্রথম গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ১-১ ব্যবধানে ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দুদল। দ্বিতীয়ার্ধে নেমে বার্সেলোনার সামনে আর দাঁড়াতে পারেনি সেভিয়া। একের পর এক আক্রমণের মুখে ব্যস্ত হয়ে পড়ে স্বাগতিকদের রক্ষণভাগ। সুবিধা ভালো মতো কাজে লাগান ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোলে কাতালানদের লিড এনে দেন রাফিনহা।

৬৯ মিনিটে বার্সার জয়সূচক গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনহা। ৩-১এ জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

লা লিগায় ৭ ম্যাচে ৭ জয়, ২১ পয়েন্ট নিয়ে টেবিল টপে বার্সেলোনা। ৬ পয়েন্ট পিছিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচে ৫ জয় ১ হার, ১৫ পয়েন্ট লস ব্লাঙ্কোসদের। একই সমীকরণে তিনে রিয়াল বেটিস। ১৩ পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ ও পাঁচে সেভিয়া।

Tags: রাফিনহালা লিগালিড স্পোর্টসসেভিয়া
Previous Post

ট্রাম্প-শির নৈশভোজে কারা থাকছেন

Next Post

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে গোপন তথ্যফাঁস

Next Post
ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে গোপন তথ্যফাঁস

ছবি: সংগৃহীত

ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফকে অর্থায়ন ব্র্যাক ব্যাংকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT