চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় প্রমাণের বছরদেড়েক সময় পেলেন রোনালদিনহোর ছেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 03, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদিনহো এর ছেলে ও বাবা একসাথে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেসের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। তিনি খেলবেন কাতালানদের যুব দলে। ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলে মেন্ডেসকে নেয়া হয়েছে।

বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিক চুক্তির খবরটি জানানো হয়েছে। ২০২৪ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ। বার্সার সিনিয়র দলের জন্য নিজেকে প্রমাণের প্রায় দেড়বছর সুযোগ পাচ্ছেন মেন্ডেস।

রোনালদিনহোর ছেলে গত জানুয়ারিতে স্প্যানিশ জায়ান্টদের একাডেমিতে ট্রায়াল শুরু করেন। ট্রায়াল পর্ব শেষে পারফরম্যান্স ছিল সন্তোষজনক। বয়স যখন ১৪, তখন থেকে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোতে খেলছিলেন মেন্ডেস। গত বছরের শেষদিকে সেই চুক্তি বাতিল করে বার্সেলোনায় ট্রায়াল দিতে আসেন।

বাঁ-পায়ের ফুটবলার মেন্ডেস স্ট্রাইকিং লাইনের যেকোনো পজিশনেই খেলতে পারেন। চাচা রবার্তো ডি অ্যাসিস মোরেরার হাত ধরে ১৮ বর্ষী তারকাপুত্রের ফুটবলে আসা।

বর্তমানে রোনালদিনহো বার্সেলোনার দূত হিসেবে কাজ করছেন। ২০০৩-০৮ সাল পর্যন্ত খেলোয়াড়ি জীবনে ক্লাবটির হয়ে ২০৭টির বেশি ম্যাচ খেলে ৯৪ গোল করেছিলেন। একবার চ্যাম্পিয়ন্স লিগ এবং দুবার লা লিগা শিরোপা জয়ে ছিল বড় ভূমিকা।

২০০২ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ৪২ বর্ষী রোনালদিনহো। বার্সেলোনায় যখন যোগ দেন, তখন প্রথম মেয়াদে ক্লাবটির সভাপতি ছিলেন হুয়ান লাপোর্তা। মেন্ডেসের বার্সায় যোগ দেয়ার সময়ও লাপোর্তাই সভাপতির দায়িত্বে আছেন।

Tags: বার্সেলোনাব্রাজিলমেন্ডেসরোনালদিনহোলিড স্পোর্টস
Previous Post

সংগীত-নৃত্য সহ শিল্পকলায় ১৮ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

Next Post

নিশো ভক্তের কাণ্ড!

Next Post
নিশো ভক্তের কাণ্ডের ছবি, ভক্তের উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিশো ভক্তের কাণ্ড!

বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির শঙ্কা, বিদ্যুৎ কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানের আগে শঙ্কার নাম গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT