চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার কোচ হওয়ার দৌড়ে শীর্ষে ডি জারবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 পূর্বাহ্ন 01, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ডি জারবি বার্সার কোচ হওয়ার দৌড়ে শীর্ষে, তিনি হাসছেন ও হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভি হার্নান্দেজের পর কে হবেন বার্সেলোনার পরবর্তী কোচ? এক মাসেরও বেশি সময় ধরে এই প্রশ্নটিই সবার মাঝে ঘুরপাক খাচ্ছে। বার্সার সাবেক ফুটবলার থিয়াগো মোত্তা ও রাফায়েল মার্কুয়েজের নাম শোনা গেলেও এখন তারা আলোচনায় নেই। হ্যান্সি ফ্লিককে নিতে ভাবা হলেও নিলেও এখন তিনি বিবেচনায় নেই। আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে না পাওয়ার কথাও কাতালান ক্লাবটি স্বীকার করেছে। নতুন কোচ হওয়ার দৌড়ে তাই অনেকটাই এগিয়েছেন রবের্তো ডি জারবি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে ডি জারবি ২০২২ সাল থেকে কোচিং করাচ্ছেন। কৌশলী কোচ হিসেবে পরিচিত সাবেক এ ফুটবলারের বুদ্ধি এবং ফুটবল দর্শন বার্সেলোনার ঐতিহ্যের সঙ্গে মিলে যায় বলে দাবি করা হয়। লা লিগার কোনো ক্লাবের দায়িত্ব পালনের অভিজ্ঞতা না থাকলেও সাসুওলো এবং শাখতার দোনেৎস্কের ডাগআউটে তিনি ছিলেন সফল। ৪৪ বর্ষী কোচের কর্মকাণ্ড, নান্দনিক ও আনন্দদায়ক ফুটবলের ছক তৈরি বার্সার নজর কেড়েছে।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ডি জারবির প্রতিনিধি এডমুন্ডো বাবচি এবং এডোয়ার্ডো ক্রঞ্জার সম্প্রতি বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে আলোচনায় বসেছিলেন। এতে ব্রাইটনের কোচের প্রতি বার্সেলোনায় নিয়োগের সম্ভাব্যতার গুরুত্ব বোঝা যায়।

ন্যু ক্যাম্পে ডি জারবিকে নিতে হলে অবশ্য বার্সেলোনাকে ট্রান্সফার ফি দিতে হতে পারে। কারণ ব্রাইটনের সঙ্গে তার ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। যদিও চুক্তির ধারা অনুযায়ী রিলিজ ক্লজ ১০ মিলিয়ন ইউরো নির্ধারিত আছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১৮ কোটি ৮৭ লাখ টাকারও বেশি। অর্থ সংকটে থাকা কাতালানরা জাভির উত্তরসূরি পেতে এই চুক্তিতে অর্থায়নে রাজি হবে কিনা, তা এখন দেখার বিষয়।

খেলোয়াড়ি জীবনে ডি জারবি ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে মাঠে না নামলেও বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন। সাবেক ইতালিয়ান ফুটবলারের প্রথম ক্লাব ছিল এসি মিলান। তিন বছর সেখানে কাটালেও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত নাপোলিতে থাকাকালীন ৩৩ ম্যাচ খেলে তিন গোলের দেখা পান। ক্লাব ক্যারিয়ারে ২৫৯ ম্যাচে করেন ৫৯ গোল।

২০১৩ সালে অবসরের পর ওই বছরই কোচিং ক্যারিয়ার শুরু করেন। ইতালিয়ান ক্লাব সাসুওলোতে ২০১৮ সালে যোগ দেন। এরপর ২০২১ সালে শাখতার দোনেৎস্কের দায়িত্ব নেন। তার অধীনে ব্রাইটন বর্তমানে প্রিমিয়ার লিগে টেবিলের সপ্তম অবস্থানে রয়েছে।

Tags: ডেকোবার্সেলোনাব্রাইটনলিড স্পোর্টস
Previous Post

বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক

Next Post

বেইলি রোডে আগুন: ভিকারুননিসার শিক্ষক ও মেয়ের মৃত্যু

Next Post
দুজন নারী সমুদ্র সৈকতে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইলি রোডে আগুন: ভিকারুননিসার শিক্ষক ও মেয়ের মৃত্যু

মামুনুর রশীদ চ্যানেল আই অনলাইনের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে বিনামূল্যে মামুনুর রশীদের 'বাজিকর'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT