চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে হারাতে ৪০ লাখ ইউরো বোনাস ঘোষণা রিয়াল সভাপতির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 13, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফাইনালকে সামনে রেখে দলকে তাঁতিয়ে তুলতে মোটা অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন লস ব্লাঙ্কোসদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

সৌদি আরবের রিয়াদে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার রাত ১টায় বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’তে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিততে পারলেই খেলোয়াড়রা বোনাস হিসেবে পাবেন ৪০ লাখ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ৪৮০ কোটি টাকা।

খেলোয়াড়দের সঙ্গে কোচিং স্টাফের সদস্যরাও পাবেন এই বোনাসের অর্থ। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে তারা যে অর্থ পাবেন, তার প্রায় অর্ধেক এই বোনাস।

প্রথম সেমিফাইনালে জিতে শিরোপার মঞ্চে উঠেছে রিয়াল। পরদিনই ওসাসুনাকে হারিয়ে ফাইনালে পা দেয় বার্সা। ২০২৩ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও ফাইনালে দল দুটি লড়বে।

২০২০ সাল থেকে মৌসুম থেকে নতুন আঙ্গিকে চার দল নিয়ে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। গত আসরে ফাইনালে কার্লো আনচেলত্তির দলকে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।

Tags: পেরেজবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসৌদি আরবস্প্যানিশ সুপার কাপ
Previous Post

এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি: রিজভী

Next Post

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন

Next Post
প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনের অনুষ্ঠানে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন

জাতীয় পার্টির নেতা রেজাউল করিমের নেতৃত্বে দলটির সমর্থকদের বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বিভক্তির পথে জাতীয় পার্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT