চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারা ‘এল ক্ল্যাসিকো’ আবার খেলতে আবেদন জানাতে পারে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 22, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় গোলের জন্য শট নিচ্ছেন, প্রতিপক্ষের গোলরক্ষক ডাইভ দিয়ে চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে রোববার রাতে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচে বার্সার একটি গোল আবেদন প্রত্যাখান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গোললাইন প্রযুক্তি না থাকা কারণে একটি গোল বাতিল হয়েছে বলে দাবি কাতালান ক্লাবটির। এবার বার্সা সভাপতি জোয়ান লাপোর্তাও মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। বলেছেন ‘এল ক্ল্যাসিকো’ আবার খেলতে আবেদন জানাতে পারে বার্সেলোনা।

সোমবার ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন লাপোর্তা। বলেছেন, ‘গতকাল, বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা ছিল ম্যাচে। সেগুলোর মধ্যে একটি ঘটনা গুরুতর, যা ম্যাচের ফলাফলে ভিন্নতা এনে দিত। আমি ক্লাবের পক্ষ থেকে লামিন ইয়ামালের গোলের কথা বলছি। আমি জানাচ্ছি, আমরা শিগগিরই টেকনিক্যাল কমিটি অফ রেফারি এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করব যাতে গোলটির সকল ছবি ও অডিও এফসি বার্সেলোনার কাছে হস্তান্তর করে।’

‘যদি এটি গোল হিসেবে নিশ্চিত হওয়া যায়, তাহলে আমরা আইনিভাবে এগিয়ে যাব। প্রয়োজনে পুনরায় ম্যাচ খেলতে হলেও খেলবো। ভিএআর ত্রুটির কারণে যেমনটি ইউরোপীয় একটি ম্যাচে ঘটেছে। সবশেষে আমি জোর দিয়ে বলতে চাই, যদিও আমরা এই গোলটি উপর ফোকাস করব। তবে ম্যাচ চলাকালীন রেফারির বিভিন্ন সিদ্ধান্তের সাথে আমরা একমত হতে পারিনি। যেগুলো ভিএআরের সাথে পরামর্শ করা যেত। তবে রেফারি তা বুঝেশুনেই উপেক্ষা করেছে।’

রোববার ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে লামিন ইয়ামালের টোকা কোনোমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রে লুনিন। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি গোললাইন পেরিয়েছিল কিনা। যে কারণে গোলও দেয়া হয়নি।

ম্যাচ শেষে লা লিগার মতো টুর্নামেন্টে গোললাইন প্রযুক্তি না থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাভি। বিষয়টিকে নিজেদের জন্য অবিচার বলে মন্তব্য করেন। বলেছেন, ‘সবাই দেখেছে, কী হয়েছে। আমি আর কী বলব? লিগ কর্তৃপক্ষ আমাকে শাস্তি দিতে পারে। কিন্তু ছবি তো আছে। আজ মনে হচ্ছে আমরা পুরোপুরি অবিচারের শিকার হয়েছি। ম্যাচের আগে বলেছিলাম, আশা করি রেফারিং নিয়ে ভাবতে হবে না এবং তিনি সঠিক সিদ্ধান্তই দেবেন। কিন্তু দিন শেষে কোনোটাই ঘটেনি।’

Tags: ইয়ামালবার্সেলোনারিয়াললা লিগালাপোর্তালিড স্পোর্টস
Previous Post

কলকাতার বিপক্ষে হারের পর শাস্তি পেলেন কোহলি

Next Post

যে সময়ে যাত্রীরা জিনিসপত্র বেশি ভুলে ফেলে যান, জানাল উবার

Next Post
ভ্রমণে ভুলে যাওয়া জিনিসপত্রের ছবি, যেখানে হেডফোন, ছাতা, বেল্ট, নেক প্যাড, স্পিকার ও পোর্টফোলিও দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে সময়ে যাত্রীরা জিনিসপত্র বেশি ভুলে ফেলে যান, জানাল উবার

উচ্চ ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছবি, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT