চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনার জার্সিতে কোবির ব্র্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 30, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
তিনজন ফুটবল খেলোয়াড় বার্সেলোনা জার্সিতে, একটি কালো পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার ২০২৫-২৬ মৌসুমের জার্সি উম্মোচিত হয়েছে ২ জুলাই। মঙ্গলবার কাতালুনিয়ান ক্লাবটি তাদের দ্বিতীয় জার্সিটিও উম্মোচিত করে। প্রয়াত মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টের স্মরণে জার্সিটিতে রাখা হয়েছে ‘কোবি শেথ’ মোড়কে। যেখানে জার্সির বুকের ডানপাশের অংশে জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড নাইকির লোগোর জায়গায় স্থান পায় প্রয়াত কোবির ব্র্যান্ড।

পাঁচবার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) চ্যাম্পিয়নশিপ জিতেছেন কোবি ব্রায়ান্ট। ১৮ বার অল-স্টার পাওয়া কোবি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাংশে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান।

কাতালুনিয়ান ক্লাবটি জানিয়েছে, ‘প্রয়াত বাস্কেটবল তারকা কোবির সঙ্গে বার্সেলোনার বিশেষ সম্পর্ক ছিল। বার্সেলোনায় এসে  ক্লাব সদস্য ও ফুটবলারদের সাথে দেখা করেছিলেন কোবি। যুক্তরাষ্ট্রে যখন বার্সেলোনা খেলতে গিয়েছিলো তখনও কোবির সরব উপস্থিতি ছিলো।’

বার্সেলোনা আরও জানিয়েছে, ‘এমন উদ্দেশ্যে ব্র্যান্ডগুলোর সাথে সমন্বয় করা হয়। এনবিএ কিংবদন্তি এবং বার্সেলোনার সঙ্গে ক্রীড়া সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ রাখাই বার্সেলোনার ডিএনএর একটি অংশ।’

‘এমন চুক্তির উদ্দেশ্য হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ককে উজ্জীবিত রাখা। একই সময়ে কোবি ভক্ত ও বার্সেলোনার মধ্যকার বৈশ্বিক সম্পর্কে প্রভাব ফেলা। ক্রীড়াঙ্গণে যুক্তরাষ্ট্রের অবদানকে স্মরণ করিয়ে দিতেও বার্সেলোনা তৎপর।’

Tags: কোবি ব্রায়ান্টবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

Next Post

মাইলস্টোন দুর্ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য বিকৃত করা হয়েছে: বাংলাফ্যাক্ট

Next Post
বাংলাফ্যাক্টের স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য, মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন দুর্ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য বিকৃত করা হয়েছে: বাংলাফ্যাক্ট

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, পররাষ্ট্র উপদেষ্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT