চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-ম্যানসিটি ম্যাচে মানবতার জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 পূর্বাহ্ন 25, আগস্ট 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বার্সা-ম্যানসিটি ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মানবতার বার্তা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যু ক্যাম্পে জড়ো হয়েছিল ৯১,০৬২ জন দর্শক। অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস নামের মস্তিষ্কের মারাত্মক এক ব্যাধির চিকিৎসার গবেষণার জন্য তহবিল গঠনে আয়োজন করা হয় বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির খেলা। কিক অফের আগেই জয়ী হয়েছিল মানবতা। আর সেজন্যই হয়তো ফুটবল বিধাতা কোনো দলকেই পরাজয়ের স্বাদ দিতে চাননি। জমজমাট ম্যাচে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। 

অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস ব্যাধিটি মূলত মোটর নিউরন রোগের সাধারণ রূপ। বার্সার সাবেক গোলরক্ষক ও কোচ হুয়ান কার্লোস উনজুর শরীরে ২০২০ সালে এই রোগ ধরা পড়ে। চলাচলের সক্ষমতা হারানো উনজুর নিত্যসঙ্গী এখন হুইলচেয়ার।

ম্যাচ শুরুর আগে উনজু আবেগপূর্ণ বক্তৃতা দেন। উদ্বোধনী মঞ্চে পেপ গার্দিওলার পাশাপাশি সিটি ডাগ আউটে বসার আগে মাঠেই হুইলচেয়ারে বসে তিনি সম্মানসূচক কিক অফ নেন।

উনজু ১৯৮৮-৯০ সাল পর্যন্ত সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে বার্সেলোনায় খেলেছিলেন। পরে ২০০৮-১০ সালে তার কোচিং স্টাফের অংশ ছিলেন। বার্সা ২০০৯ সালে ছয়টি ট্রফি জিতেছিল এবং বর্তমান ব্লুগ্রানা বস জাভি হার্নান্দেজ সেই দলে খেলেছিলেন।

২০১৪ সালে লুইস এনরিকের সহকারী হিসেবে আবারো বার্সেলোনায় ফিরে আসেন উনজু। পরবর্তী মৌসুমে কাতালান ক্লাবটি দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতেছিল।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাতে হওয়া ম্যাচের ২১ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে ম্যানসিটিকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। আট মিনিট পরই সার্জিও বুসকেটসের সেট পিস থেকে নেয়া শটে বল নিয়ে ডান পায়ের কিকে গোল করে খেলায় সমতা পেরান পিঁয়েরে এমরিক অবামেয়াং।

৬৬ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১। এরপর শুরু হয় দুই দলের গোল উৎসব। মেমফিস ডিপাইয়ের অ্যাসিস্টে স্বাগতিকদের লিড পাইয়ে দেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। চার মিনিট পর পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলোর কাছ থেকে বল আদায় করে সিটিকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার কোল পামার।

স্প্যানিশ রক্ষণাত্মক মিডফিল্ডার সের্জি রবের্তোর কাছ থেকে বল নিয়ে ডান পায়ে বল জালে জড়িয়ে বার্সাকে জয়ের সুবাস দিয়েছিলেন ডিপাই। তবে অন্তিম মুহূর্তে গিয়ে কাতালান ক্লাবটির জয় পাওয়া হয়নি।

যোগ করা সময়ের নবম মিনিটে আর্লিং হালান্ডকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে সিটির রাইট উইঙ্গার রিয়াদ মাহরেজ নিশানাভেদ করলে পরাজয় এড়ায় ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

Tags: বার্সাবার্সেলোনাম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

পাঁচ বছরেও থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন

Next Post

চলছে বাম জোটের হরতাল

Next Post
চলমান হরতালের সময় বাম জোটের সমর্থকদের রাস্তায় বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে বাম জোটের হরতাল

ইউক্রেনে রকেট হামলার পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে ইউক্রেনে রকেট হামলায় নিহত ২২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT