চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার জয় আরও ‘ভালো’ হতে পারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 18, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে লা লিগায় শুভ সূচনা পেয়েছে বার্সেলোনা। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও, গোল পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ম্যাচে ভ্যালেন্সিয়া লিড নিয়েছিল। রবার্ট লেভান্ডোভস্কির জোড়া গোলে জয় পায় কাতালান ক্লাবি। বার্সার জয় আরও ভালো হতে পারত, বলছেন কোচ।

ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে শনিবার রাতে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে ভ্যালেন্সিয়ার হয়ে গোলটি করেন হুগো ডুরো। বিরতির আগে গোল করে সমতায় ফেরান পোলিশ তারকা লেভান্ডোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন ৩৫ বর্ষী লেভা।

কোচের মতে বার্সার জয় আরও ভালো হতে পারত। ৫৯ বর্ষী ফ্লিক বলেছেন, ‘ম্যাচে ভালো করার জন্য আমাদের কাছে অনেককিছু ছিল। যাই হোক, এটি কেবল মৌসুমের শুরু। তবে ম্যাচে আমাদের লড়াই করতে হয়েছে। এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল। মনে করি তিন পয়েন্ট আমাদেরই প্রাপ্য ছিল।’

মৌসুমের শুরুতে দুই গোল করে বেশ আত্মবিশ্বাসী লেভা বলেছেন, ‘আমার লক্ষ্য সবসময় গোল করা। জানি না, মৌসুমে শেষপর্যন্ত কত গোল করব। তবে প্রথম ম্যাচে গোল করাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গোল আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে।’

Tags: বার্সেলোনাভ্যালেন্সিয়ালিড স্পোর্টসলেভান্ডোভস্কিহান্সি ফ্লিক
Previous Post

‘স্ত্রী টু’র জন্য কে কত পারিশ্রমিক পেলেন?

Next Post

কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যায় সমাবেশে নিষেধাজ্ঞা

Next Post
নাগপুরে চিকিৎসকদের জন্য ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যায় সমাবেশে নিষেধাজ্ঞা

পাহাড় ধসে মা ও দুই কন্যার মৃতদেহ উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড় ধসে মা ও ২ কন্যা শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT