চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালকে পেতে ৩ হাজার কোটির বেশি দিতে চেয়েছিল পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 19, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
খুশি ফুটবল খেলোয়াড় ইয়ামাল, পিএসজির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা বলেছিলেন, ১৭ বর্ষী লামিন ইয়ামালকে পাওয়ার জন্য বড় অঙ্কের প্রস্তাব এসেছিল। কোন ক্লাব সেই প্রস্তাব দিয়েছিল তা জানাননি। এবার সেই ক্লাবের নাম জানাল বার্সা।

স্পেনের ইউরোজয়ী উইঙ্গার লামিনকে পেতে প্যারিস সেইন্ট জার্মেইন ২৫০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার কোটি টাকার বেশি প্রস্তাব দিয়েছিল। লাপোর্তার উপদেষ্টা ম্যাসিপ এ তথ্য সামনে এনেছেন।

স্প্যানিশ সংবাদ মাধ্যমে ম্যাসিপ বলেছেন, ‘সভাপতি বলেছিলেন আমাদের কাছে একটি প্রস্তাব এসেছে ২৫০ মিলিয়ন ইউরোর এবং সেটি প্রত্যাখ্যান করা হয়েছে। ওই প্রস্তাব কখনই বিবেচনায় আনা হবে না। এ প্রস্তাব ফ্রান্স থেকে এসেছিল।’

এমবাপের জায়গা পূরণ করতে প্রস্তাবটি ছিল কিনা এমন প্রশ্নে এ উপদেষ্টা জানিয়েছেন, ‘যখন কাছে খরচ করার জন্য পর্যাপ্ত অর্থ থাকবে, তখন উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে যাকে চান চুক্তি করানোর চেষ্টা করবেন। আমাকে অবশ্য বলতেই হবে ম্যাচের গতিপথ নির্ধারণ করতে এ মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ইয়ামাল।’

‘আমার মনে হয় না এই মুহুর্তে একজন ১৭ বর্ষী খেলোয়াড় বিশ্বের সেরা কিনা সেটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। কিন্তু আমাদের কাছে সেই-ই সেরা। বলতে চাই না লটারি জিতেছি। তবে যে বছর এমবাপে লা লিগায় আসার সিদ্ধান্ত নিলো, তখন একজন ১৬ বর্ষী ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হল।’

মৌসুমে এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচ খেলেছেন ইয়ামাল। ৬ গোল করার পাশাপাশি ৮ গোলে সহায়তা করেছেন। হেরেছেন মাত্র দুটি ম্যাচে, যেখানে শুরু থেকে ম্যাচে নামেননি।

Tags: এমবাপেপিএসজিফ্রান্সবার্সেলোনালা লিগালামিনলিড স্পোর্টস
Previous Post

তিতুমীর কলেজ ইস্যুতে আপাতত রাজপথে থাকছেন না শিক্ষার্থীরা

Next Post

বিয়েতে কি পরবেন শোভিতা?

Next Post
শোভিতা বিয়ের অনুষ্ঠানে সুন্দর পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়েতে কি পরবেন শোভিতা?

ফেডারেশন কাপের প্রস্তুতি নিচ্ছে ফুটবল দল, খেলোয়াড়রা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেডারেশন কাপ গড়াবে ৩ ডিসেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT