চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ হলুদ ও ৩ লাল কার্ডের ম্যাচে পয়েন্ট-জাভি সব হারিয়েছে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 14, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সা ও চেলসি দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগার নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। প্রথম ম্যাচেই গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জাভি হার্নান্দেজের দল। ৯ হলুদ ও ৩ লাল কার্ডের ম্যাচে বিরতির আগেই ১০ জনের দলে পরিণত হয় বার্সা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন কোচ জাভিও। গেটাফের জাইমে মাতা লাল কার্ড দেখলে প্রায় আধাঘণ্টা ১০ জন নিয়ে খেলে তারাও।

গেটাফের মাঠে রোববার রাতের নাটকীয় ম্যাচে জয়ের দেখা মেলেনি কারোই। লিগ শিরোপা ধরে রাখার মিশনে আনসু ফাতি-রবার্ট লেভান্ডোভস্কিরা মাঠ ছেড়েছেন ড্র নিয়ে। প্রতিপক্ষের মাঠে এ নিয়ে লিগে টানা চতুর্থ ম‍্যাচে গোল করতে ব‍্যর্থ হয়েছে কাতালান বাহিনী।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে স্বাগতিকদের কোণঠাসা করে রাখে বার্সা। শুরুর ১৫ মিনিটের মধ্যে রাফিনহাকে আক্রমণাত্মকভাবে রুখতে গিয়ে হলুদ কার্ড দেখেন গেটাফের ডিফেন্ডার স্টেফান মিত্রোভিচ। দলটির দুই ডিফেন্ডার কার্লেস আলেনা, ড্যামিয়ান সুয়ারেজ এবং দুই মিডফিল্ডার অ্যান্টনি লোজানো, ডিজেনে ডাকোনম হলুদ কার্ড দেখেন। হলুদ কার্ড দেখেন বার্সেলোনার গ্যাভি ও পর্তু।

প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে রাফিনহার লাল কার্ডে ১০ জনে পরিণত হয় বার্সেলোনা। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে প্রথমবার হদুল কার্ড দেখেন ব্রাজিলীয় উইঙ্গার রাফিনহা। সেটির মিনিট পাঁচেক পর বল দখলে নিতে গিয়ে গেটাফের গাস্তন আলভারেজকে কনুই মেরে লাল কার্ড দেখেন ২৬ বর্ষী তারকা।

বার্সা ১০ জনের দল হয়ে যাওয়ার পরও সুযোগ কাজে লাগাতে পারেনি গেটাফে। উল্টো ৫৭ মিনিটে উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউজোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন জাইমে মাতা। ১০ জনের দল হয়ে যায় গেটাফেও।

নাটকের বাকি ছিল তখনও। ৭০ মিনিটে বার্সেলোনার মরোক্কান উইঙ্গার আবদে ইজ্জালজৌলি ফাউলের শিকার হলে সহকারী রেফারির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান জাভি। পরে রেফারি এসে তাকেও দেখান লাল কার্ড। বাকি সময়টা বক্সে বসে খেলা দেখতে হয়েছে কাতালানদের কোচকে। লাল কার্ড দেখায় পরের ম্যাচেও জাভিকে বক্সে বসে দেখতে হবে শিষ্যদের লড়াই।

Tags: গেটাফজাভিবার্সেলোনারাফিনিয়ালা লিগালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন ইমরান খান

Next Post

‘বিগ বস’ শিরোপা কে জিতবেন? কত টাকা পাবেন বিজয়ী?

Next Post
বিগ বসের শোতে বিজয়ীর মুখ, আলো ও ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বল লাইট. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিগ বস' শিরোপা কে জিতবেন? কত টাকা পাবেন বিজয়ী?

চ্যানেল আই অনলাইন ৩৮ বছর উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৮ বছরে পা রেখেছে শব্দ-আবৃ‌ত্তি চর্চা কেন্দ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT