চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেল্টার সঙ্গে জয় ‘মহাকাব্যিক’: জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 24, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
জাভি হার্নান্দেজ ফুটবল খেলোয়াড় বার্সেলোনা জার্সিতে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়ার শঙ্কায় পড়েছিল কাতালান ক্লাবটি। সেখান থেকে ৮ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। দুর্দান্ত প্রত্যাবর্তনকে মহাকাব্যিক আখ্যা দিয়েছেন স্পেনিয়ার্ড কোচ।

ম্যাচ শেষে ৪৩ বর্ষী জাভি বলেছেন, ‘ম্যাচটি আসলে ভালো ছিল না, সাধারণত এই ধরনের খেলাগুলো আমরা হেরেছি। তবে এখন আমরা জয় পেতে শিখে গেছি। এটি মহাকাব্যিক একটি জয়। ঐতিহাসিকভাবে আমাদের এমনকিছুর অভাব ছিল। এটি আমাদের প্রজন্মগত পরিবর্তন দেখিয়েছে। ঘরের মাঠে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ছেলেরা হাল ছাড়েনি।’

অলিম্পিক লুইস স্টেডিয়ামে শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২এ জয় পেয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রবার্ট লেভান্ডোভস্কি, অন্য গোলটি করেছেন পর্তুগিজ তারকা জোয়াও ক্যান্সেলো।

ম্যাচের ১৯ মিনিটে সেল্টাকে এগিয়ে দেন জর্গেন লারসেন। প্রথমার্ধে দুদল মিলিয়ে গোল হয়েছে একটি। দ্বিতীয়ার্ধে গোল শোধ দেয়ার বদলে উল্টো আরও একটি হজম করে বার্সেলোনা। ৭৬ মিনিটে সেল্টাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন গ্রিক ফরোয়ার্ড তাসোস ডভিকাস।

ম্যাচের ৮১ মিনিট থেকে শুরু হয় রোমাঞ্চ। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান লেভান্ডোভস্কি। চার মিনিট পর পোলিশ স্ট্রাইকার স্কোরলাইন বানিয়ে দেন ২-২। ম্যাচে সমতা আনা গোলটিতে অ্যাসিস্ট করেন ফেলিক্সের স্বদেশি ক্যান্সেলো। ৮৯ মিনিটে গ্যাভির দারুণ ক্রস কাজে লাগিয়ে পর্তুগিজ এ ডিফেন্ডারের লক্ষ্যভেদে ৩-২ ব্যবধানে জয়ে নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়ন দলটি। ৬ ম্যাচ শেষে বার্সার ১৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

Tags: গ্যাভিজাভিফেলিক্সবার্সেলোনালা লিগালিড স্পোর্টসলেভান্ডোভস্কিসেল্টা ভিগো
Previous Post

বরিশালে পেঁয়াজ-আলু-ডিমের নির্ধারিত দাম মানছে না ব্যবসায়ীরা

Next Post

‘বাংলা ছবির পাশে দাঁড়ান’ মার্কা ন্যাকা প্রচারে বিশ্বাস করি না: অঞ্জন দত্ত

Next Post
অঞ্জন দত্তের সঙ্গে এক নারী হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাংলা ছবির পাশে দাঁড়ান' মার্কা ন্যাকা প্রচারে বিশ্বাস করি না: অঞ্জন দত্ত

শূকরের হার্ট ট্রান্সপ্লান্টের জন্য চিকিৎসকরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের দেহে শূকরের হার্ট ট্রান্সপ্লান্ট করেছেন মার্কিন বিশেষজ্ঞরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT