চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার শোক সঙ্গী করে চ্যাম্পিয়ন হওয়া জয়, কৃতজ্ঞতা ফ্লিকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 11, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উল্লসিত একজন পুরুষ, পেছনে দর্শকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যাচের কয়েকঘণ্টা আগে খবর আসে, কাতালানদের কোচ হ্যান্সি ফ্লিকের বাবা মারা গেছেন। এরপরও তিনি নিজেকে সামলে নিয়ে ছিলেন ডাগআউটে। ম্যাচ শেষে পাশে থাকার জন্য দল এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জার্মান কোচ।

রোববার রাতে ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচের সকালে বাবা হারান ফ্লিক। ম্যাচের আগে কোচের বাবাকে স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করে দুদল। খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

লিগ জিতে পরে জার্মান কোচ বলেছেন, ‘সকালে মা ফোন করে জানালেন বাবা মারা গেছেন। ভাবছিলাম, খবরটা গোপন রাখব নাকি দলের সঙ্গে কথা বলব। আমার কাছে এটা একটা পরিবারের মতো এবং নিজেকেই বলেছি, খেলোয়াড়দের কাছে তথ্যটা পৌঁছে দেব। কিন্তু তারা যা করেছে তা অবিশ্বাস্য। এই মুহূর্তটা কখনও ভুলব না।’

‘এটা একটা কঠিন ম্যাচ ছিল এবং এই দিনটি কখনও ভুলব না। দলকে এবং সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি ভালো দল পেয়ে আমি অত্যন্ত গর্বিত। সবকিছুর জন্য ধন্যবাদ। আমার মনে হয় এখন উদযাপন করা উচিত।’

রোববার সকালে বাবার মৃত্যুর খবর বার্সেলোনা স্কোয়াড এবং কোচিং স্টাফকে জানান ফ্লিক। জার্মানিতে ফিরে পরিবারের সাথে থাকার কথা থাকলেও এল ক্ল্যাসিকোর জন্য বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্ত নেন।

Tags: এল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
Previous Post

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

Next Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

Next Post
ইরানের পতাকা ও বাংলাদেশের পতাকা একসঙ্গে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT