চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্সিয়া আমাদের অনেকবার বাঁচিয়েছেন বললেন বার্সা কোচ

লা লিগা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা গোলরক্ষক ডেভিড আরনাজ মাঠে গোল করার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হুয়ান গার্সিয়া

লা লিগার ১৮তম রাউন্ডে ভিয়ারিয়ালকে হারিয়ে টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করল বার্সেলোনা। ১০ জনের স্বাগতিক দলের বিপক্ষে ২-০তে  জিতেছে কাতালুনিয়ার ক্লাবটি। গোল হজমের সম্ভাবনা তৈরি হলেও বার্সাকে প্রতিবারই বাঁচিয়েছেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া। ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক।

ভিয়ারিয়ালের মাঠে রোববার রাতে ১২ মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা, সেখানে থেকে দলকে গোল করে লিড এনে দেন রাফিনহা। ৩৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিয়ারিয়ালের রেনাতো ভেইগা। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লামিন ইয়ামাল।

গোলের জন্য বার্সার নেয়া ১৯ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে ভিয়ারিয়াকের ১৪ শটের মধ্যেও লক্ষ্যে ছিল ৫টি। দুর্দান্ত সেই শট গুলো থেকেই বার্সাকে বাঁচান গোলরক্ষক গার্সিয়া।

গার্সিয়া প্রসঙ্গে জার্মান কোচ ফ্লিক বলেছেন, ‘সে অনেকবার আমাদের বাঁচিয়েছেন। খুব খুশি যে সে আবারও ক্লিন শিট রাখতে পেরেছেন। সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমরা একটি দল। জোয়ান আমার দলে আছেন বলে আমি বেশ খুশি। আমরা সবাই বলসহ এবং বল ছাড়াই দলকে রক্ষা করি। কিন্তু এই ম্যাচে দল কিছুটা ক্লান্ত ছিল, কিছু পাসও মিস হয়েছে।’

ডিসেম্বরে বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে ছয়টির মধ্যে সবগুলোই জিতেছে। ফ্লিক শীতকালীন ছুটির আগে ভালো খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘এ বছর আমরা অনেক কিছু কাটিয়ে উঠেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দল কীভাবে প্রশিক্ষণ নেয়। সবাই শতভাগ দিচ্ছেন। প্রশিক্ষণে আপনি দেখতে পাবেন আমরা কেমন করছি। এখন আমাদের বিশ্রাম নিতে হবে এবং পরিবার সাথে বড় দিন কাটাতে হবে। মূল বিষয় রক্ষণভাগ, এটা নিয়ে কাজ করেছি এবং আরও ভালো করতে কাজ করে যাচ্ছি।’

১৮ ম্যাচে ১৫ জয়, এক ড্র ও দুই হারে ৪৬ পয়ন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে। আর ৩৫ পয়েন্ট নিয়ে চারে আছে ভিয়ারিয়াল।

Tags: ইয়ামালগার্সিয়াফ্লিকবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
Previous Post

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি

Next Post

খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

Next Post
রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের খালাস চেয়ে আপিল. Channel i News - চ্যানেল আই নিউজ

খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

বাংলাদেশি শিশুদের নাচের পারফরম্যান্স, কানাডার সাস্কাটুনে চিল্ড্রেন কার্নিভাল. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার সাস্কাটুনে চিল্ড্রেন কার্নিভাল অনুষ্ঠিত 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT