চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ইংল্যান্ড ও বার্সার সাবেক কোচ ভেনাবলস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 অপরাহ্ন 26, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ড ও বার্সার সাবেক কোচ ভেনাবলসের স্মরণে আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড জাতীয় দল ও বার্সেলোনার সাবেক কোচ টেরি ভেনাবলস মারা গেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থায় দীর্ঘদিন ভুগছিলেন ৮০ বর্ষী সাবেক মিডফিল্ডার। বিবৃতিতে ইংলিশ ফুটবলারের মৃত্যুর বিষয়টি জানিয়েছে তার পরিবার।

ভেনাবলসের মৃত্যুর সংবাদ জানিয়ে পরিবারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা একজন চমৎকার স্বামী ও পিতাকে হারিয়ে গভীরভাবে শোকাহত, তিনি দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে গতকাল শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন।’

তারকা কোচের মৃত্যুতে শোক প্রকাশ করেছে লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন (এলএমএ)। বিবৃতিতে তারা লিখেছে, ‘এলএমএ সদস্য এবং সাবেক প্রেসিডেন্ট টেরি ভেনাবলসের মৃত্যুতে এলএমএ গভীরভাবে শোকাহত টেরির পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।’

চেলসি, টটেনহাম ও কিউপিআরের হয়ে পাঁচ শতাধিক ম্যাচ খেলেছেন ভেনাবলস। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। তবে ফুটবলার পরিচয় ছাপিয়ে কোচিংয়ে খ্যাতি পান ভেনাবলস।

১৯৭৬ সালে ক্রিস্টাল প্যালেসের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ারের সূচনা করেন ভেনাবলস। ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভেনাবলস ছিলেন বার্সেলোনার ডাগআউটে। তার অধীনে ১৯৮৫ সালে লা লিগা জেতে বার্সেলোনা, যা ১৯৭৪ সালের পর ক্লাবটির প্রথম লিগ শিরোপা।

তার সময়ে ১৯৮৬ সালে ইউরোপিয়ান কাপের (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) ফাইনালেও ওঠে বার্সেলোনা। যদিও সে ম্যাচে রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্টের কাছে টাইব্রেকারে হেরে যায় বার্সা।

১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলে কোচের দায়িত্ব পালন করেন ভেনাবলস। তার অধীনে ১৯৯৬ ইউরোর সেমিফাইনালে খেলে ইংলিশরা।

বার্সেলোনা ও ইংল্যান্ড ছাড়াও টটেনহাম, ক্রিস্টাল প্যালেস, কিউপিআর, লিডস ইউনাইটেড এবং অস্ট্রেলিয়া জাতীয় দলকে কোচিং করিয়েছেন ভেনাবলস। ২০০৭ সালের পর থেকে আর কোনো দলের দায়িত্ব নেননি তিনি।

Tags: ইংল্যান্ডটটেনহামবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

আওয়ামী লীগের মনোনয়নে অভিজ্ঞ ও নতুন মুখের প্রাধান্য

Next Post

আওয়ামী লীগের প্রার্থী তালিকায় সাকিব, ফেরদৌসসহ এক ঝাঁক নতুন মুখ

Next Post
নির্বাচনী প্রচার সভায় বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের প্রার্থী তালিকায় সাকিব, ফেরদৌসসহ এক ঝাঁক নতুন মুখ

প্রাণোচ্ছ্বল ইয়ুথ ফেস্টিভ্যালে বিজয়ীদের পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন শতাধিক তরুণের অংশগ্রহণে প্রাণোচ্ছ্বল ইয়ুথ ফেস্টিভ্যাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT