চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার ‘সেরা সময়’ কাটছে, জয়ের পর বলছেন জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের দুই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া বার্সেলোনা এবার টুর্নামেন্ট শুরু করেছে আক্রমণাত্মক ফুটবল দিয়ে। প্রথমবার ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে খেলতে আসা রয়্যাল এন্টওয়ার্পকে নাস্তানাবুদ করেছে কাতালান ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাবটির বিপক্ষে ৫-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল। কোচ হিসেবে দলের দায়িত্ব নেয়ার পর বার্সা এখন সেরা সময় কাটাচ্ছে বলেই মনে করেন জাভি। 

‘ম্যাচে আমরা যেভাবে খেলেছি এবং ফলাফলে সত্যিই অনেক খুশি হয়েছি। ম্যাচের শুরুতে আমরা চেপে ধরতে না পারলেও ২০ মিনিট পর থেকে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছি। বল দখল থেকে শুরু করে আক্রমণেও ছেলেরা দারুণ খেলেছে। আমি মনে করি শেষ দুটি ম্যাচে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি দায়িত্ব নেয়ার পর এটাই বার্সার সেরা সময়। এভাবেই এখন আমাদের এগিয়ে যেতে হবে।’

অলিম্পিক লুইজ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সফরকারীদের বিপক্ষে জোড়া গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। একটি করে গোল করেন রবার্ট লেভান্ডোভস্কি ও গ্যাভি। নিজেদের জালে বল পাঠিয়ে অন্য গোলটি করেন প্রতিপক্ষের ডিফেন্ডার জেলে বাতাইলে।

পাঁচ গোলে এগিয়ে যাওয়ার পরেও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বার্সা। এমনকি চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ারও সুযোগ এসেছিল লামিনে ইয়ামালের সামনে। তবে সেটি কাজে লাগাতে পারেননি ১৬ বর্ষী স্প্যানিশ ফরোয়ার্ড।

Tags: চ্যাম্পিয়ন্স লিগজাভিফেলিক্সবার্সেলোনালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

খালিস্তানি নেতা হত্যায় ভারতের সংশ্লিষ্টতা তদন্তে আমেরিকার সাহায্য নিচ্ছে কানাডা

Next Post

খাগড়াছড়িতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব

Next Post
খাগড়াছড়িতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব

পিএসজির তিন খেলোয়াড় একসঙ্গে মাঠে, একে অপরকে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডর্টমুন্ডকে হারানো পিএসজির খেলোয়াড়রা ছিলেন ‘গ্যাসভর্তি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT