চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকেকে একবার শাস্তি দিয়েছিলেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 02, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা ও পিকে ফুটবল মাঠে মুখোমুখি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন পেপ গার্দিওলা। সেসময় বার্সার দলে নিয়মিত ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা জেরার্ড পিকে। দলের গুরুত্বপূর্ণ সদস্যকে একবার শাস্তি দিয়েছিলেন গার্দিওলা, হাফহাতা জার্সি পরার কারণে।

বার্সেলোনার নিজস্ব চ্যানেলে সাক্ষাৎকারে ৩৬ বর্ষী পিকে বলেছেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেনি বলেই শাস্তির মুখে পড়েছিলেন। বলেছেন, ‘একবার বার্সেলোনায় খুব ঠাণ্ডা পড়েছিল। সেসময় হাফহাতা একটি জার্সি পরেছিলাম। বরফের মধ্যে সেই জার্সি পরা আমার কোন একটি ছবি দেখেন গার্দিওলা।’

‘এমন দেখে গার্দিওলা আমাকে ডেকে বকাঝকা করেন। এমনকি জরিমানাও করেছিলেন। বরফের মধ্যে হাফহাতা জার্সি পরে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলেছিলাম বলে জরিমানা হিসেবে পুরো দলকে একবেলা খাওয়ার টাকা দিতে হয়েছিল।’

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের চার বছর পর গত নভেম্বরে বুট জোড়াই তুলে রেখেছেন জেরার্ড পিকে। ক্লাব ক্যারিয়ারে শুরু থেকে শেষের প্রায় পুরোটাই বার্সেলোনার হয়ে খেলেছেন। মাঝে একবার ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেও ২০০৮ সালে আবারও পেপ গার্দিওলার অধীনে বার্সাতে ফিরে আসেন।

পিকে স্প্যানিশ কোচের অধীনে তিনটি লা লিগা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ১৪ বছরে খেলেছেন ৬০০-এর বেশি ম্যাচ। ডিফেন্ডার হয়ে গোলও করেছেন ৫২টি।

Tags: গার্দিওলাপিকেবার্সেলোনালা লিগালিড স্পোর্টসস্পেন
Previous Post

প্রথম আলো সম্পাদকের জামিন আবেদন বিষয়ে মন্তব্য করব না: আইনমন্ত্রী

Next Post

মিরপুর টেস্টের টিকিট পাবেন যেভাবে

Next Post
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ 2023 লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর টেস্টের টিকিট পাবেন যেভাবে

প্রেমিক ও প্রেমিকা একে অপরের সাথে দেখা করছে, জনসমাগমে ব্যস্ত শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে ‘জনসংখ্যা বাড়াতে’ এক সপ্তাহের জন্য কলেজ ছুটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT