চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যান ইস্যুতে ‘বড়’ ঝামেলায় অ্যাটলেটিকো-বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:58 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাটলেটিকো-বার্সার বড় ঝামেলার সময় ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার সঙ্গে এখনও তিন বছরের চুক্তি বাকি অ্যান্টনিও গ্রিজম্যানের। ২০২১ সালে ফ্রেঞ্চম্যানকে ২ বছরের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদে পাঠায় বার্সা। চুক্তি অনুযায়ী, সেখানে যদি ৫০ শতাংশ ম্যাচ কিংবা ম্যাচের অতখানি সময় গ্রিজম্যান খেলেন, তাহলে বাই-আউট ক্লজ হিসেবে ৪০ মিলিয়ন বাড়তি অর্থ গুণতে হবে অ্যাটলেটিকোকে। সেখানেই ঝামেলা!

গ্রিজম্যানকে গত মৌসুমে চুক্তির ৫০ শতাংশ সময় মাঠে নামিয়ে সেই ধারাটি সম্পন্ন করেছে ডিয়েগো সিমিওনের দল, এমন দাবি বার্সার। সেই বিষয়টিকে আবার ভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে অ্যাটলেটিকো, এ নিয়ে দুই ক্লাবের মাঝে চলছে বিরোধ। নিজেদের দাবির প্রেক্ষিতে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে আইনি পথেও হাঁটতে চাইছে কাতালান ক্লাবটি।

সিমিওনের ক্লাবে ধারের প্রথম মৌসুমে অনেক ম্যাচ খেলেছেন গ্রিজম্যান, গোলও পেয়েছেন। চলতি মৌসুমে খুব অল্প সময়ের জন্য নামলেও লা লিগায় তিন ম্যাচের একটি এবং চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে জালের দেখা পেয়েছেন। এমন যখন চলছে, তখন বার্সা মনে করছে ‘গ্রিজম্যানকে নিজেদের খেলোয়াড়ের মতো খেলাচ্ছে অ্যাটলেটিকো’। সেকারণে তারা দাবি করছে বাই-আউট ক্লজের সেই ৪০ মিলিয়ন ইউরো।

ঋণ চুক্তির শর্তে দুই ক্লাবের মধ্যে মতবিরোধ অনেকদূর গড়িয়েছে। বার্সা যখন আইনি পদক্ষেপের চিন্তা করছে, তখন পুরো বিষয়টিকে উড়িয়ে দিচ্ছে অ্যাটলেটিকো। বাই-আউট ক্লজের অর্থ ছাপিয়ে বার্সার আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টি নিয়েও খুব একটা ভাবছে না তারা। তবে গ্রিজম্যানের ইস্যু জটিল করে তুলেছে দুই ক্লাবের সম্পর্ক।

স্প্যানিশ গণমাধ্যম বলছে, গত মৌসুমে ৫০ শতাংশ ম্যাচ খেলা গ্রিজম্যানের জন্য গ্রীষ্মে একটি প্রাথমিক চুক্তি করা হয়েছিল। সেখানে এক বছরের ধারের পাশাপাশি চুক্তি দুই বছর করারও সুযোগ ছিল। সেটি করা হচ্ছে না। বরং, বাই-আউট ক্লজের বিষয়টি মাথায় রেখে সিমিওনে ফ্রেঞ্চ তারকাকে ম্যাচের শুরুর একাদশে রাখছেন না। এমনকি ম্যাচে ৩০ মিনিটের বেশি সময় তাকে খেলাচ্ছেনও না।

সেই দৃষ্টিকটু বিষয়টি সামনে আসতেই বড় পদক্ষেপ নিতে চলেছে বার্সেলোনা। চুক্তির গ্যাঁড়াকলে পড়ে ম্যাচে শুরুর একাদশ তো দূরে, পুরোপুরি ফিট এবং ফর্মে থাকা সত্ত্বেও খেলতে পারছেন না ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদগ্রিজম্যানবার্সেলোনালিড স্পোর্টসসিমিওনে
Previous Post

জয়াকে নিয়ে ‘হাসিনা’ নির্মাতার নতুন ছবি, এলো পোস্টার

Next Post

রানির মৃত্যু: প্রিমিয়ার লিগে খেলা হবে না ৩ দিন

Next Post
রানির মৃত্যুতে প্রিমিয়ার লিগে তিন দিন খেলা বন্ধ থাকবে. Channel i News - চ্যানেল আই নিউজ

রানির মৃত্যু: প্রিমিয়ার লিগে খেলা হবে না ৩ দিন

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় শনাক্ত ২৭৮, মৃত্যু ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT