চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে হারিয়ে আলমেরিয়ার চমক, ব্যবধান কমালো রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 27, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে আনন্দ ও উত্তেজনা প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রিদ ডার্বি ড্র হওয়ায় বার্সেলোনার সামনে দারুণ সুযোগ ছিল ব্যবধান পয়েন্ট বাড়িয়ে নেয়ার। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি বার্সা। আলমেরিয়ার মাঠে এলোমেলো ফুটবল খেলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের দল।

লা লিগায় রোববার আলমেরিয়ার বিপক্ষে ১-০ গোলের হারে বার্সেলোনা। লিগে ১৩ ম্যাচ পর বার্সেলোনার বিপক্ষে জয় পেল আলমেরিয়া।

কয়েকদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে ইউরোপা লিগ থেকে বাদ পড়ে বার্সেলোনা। এবার লা লিগাতে হেরে কিছুটা ছন্দহীন মনে হয়েছে কাতালানদের।

ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় আলমেরিয়া। শীর্ষে থাকা বার্সেলোনা যখন শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তখন পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আলমেরিয়া রেলিগেশন কাটানোর চেষ্টা করছে।

ম্যাচের ২৩তম মিনিটে দলকে লিড এনে দেন আলমেরিয়া ফরোয়ার্ড এল বিলাল ট্যুরে। পরে আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়ে লেভান্ডোভস্কিরা।

ম্যাচ হারলেও ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। রিয়ালের সঙ্গে এখন পর্যন্ত ৭ পয়েন্টের ব্যবধান বার্সার। ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে আলমেরিয়া আছে ১৫ নম্বরে।

Tags: বার্সেলোনারিয়াল মাদ্রিদ
Previous Post

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনায় পাল্টাপাল্টি উপকমিটি

Next Post

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে বিকেলে

Next Post
খালেদা জিয়া হাসপাতালে নেওয়া হবে বিকেলে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে বিকেলে

ইটালিতে নৌকাডুবির ছবি, সৈকত ও উদ্ধারকারীদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৫৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT