চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ট্রেবলে চোখ বার্সা কোচ ফ্লিকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 27, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সা কোচ ফ্লিক ট্রেবল জয়ের সময় দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচিং ক্যারিয়ারে আগেও ট্রেবল শিরোপা জিতেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ট্রেবল জয়ের স্বাদ পেয়েছে বার্সাও, সেটিও নিজেদের ইতিহাসে দুবার। এবার ফ্লিক ও বার্সা একসঙ্গে ট্রেবল জয়ের পথে এগিয়ে যাচ্ছে। কোপা ডেল রে’তে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে ফ্লিকের বার্সা। কাতালুনিয়ান ক্লাবটির সামনে রয়েছে লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ।

লিগ, কাপ ও ইউরোপিয়ান টুর্নামেন্ট, এক মৌসুমে এই তিন ট্রফি জিতলে হয় ‘ট্রেবল’। বায়ার্ন মিউনিখের হয়ে ২০১৯-২০ মৌসুমে ট্রেবল জিতেছিলেন ফ্লিক। বার্সেলোনা তাদের দুই ট্রেবল জিতেছে ২০০৮-০৯ ও ২০১৪-১৫ মৌসুমে। প্রথমবার বার্সাকে ট্রেবল এনে দেন পেপ গার্দিওলা, পরেরবার দায়িত্বে ছিলেন লুইস এনরিক।

এবার মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে বার্সা। কোপা ডেল রে জিতে ট্রেবলের প্রথম শিরোপা জয় নিশ্চিত করেছে। রিয়ালকে হারানোর পর ফ্লিক বলছেন, এখন ট্রেবল নিয়েই ভাবছেন। বলেছেন, ‘এখন আমরা উদযাপন করব। তারপর বিশ্রাম নেব। ট্রেবল জয়ের দারুণ সুযোগ আছে আমাদের সামনে। তবে এজন্য কঠোর পরিশ্রম করতে হবে।’

লা লিগায় বার্সার আর ৫ ম্যাচ বাকি। এই মুহূর্তে রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছেন তারা। তাদের নজর চ‍্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপার দিকে । লিগে বার্সার পরের ম্যাচ শনিবার ভায়াদোলিদের বিপক্ষে। মৌসুমের শেষ এল ক্ল্যাসিকো হবে ১১মে, বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়। সেই ম্যাচে নির্ধারিত হয়ে যেতে পারে লা লিগার ভাগ্য।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইন্টার মিলানের বিপক্ষে লড়বে বার্সা। বুধবার রাতে প্রথম লেগে নামবে দুদল। ৬মে হবে ফিরতি লেগ।

Tags: কোপা ডেল রেচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
Previous Post

ভারতের ঝিলাম নদীর পানি ছেড়ে দেয়ায় পাকিস্তানের কাশ্মিরে বন্যা

Next Post

ঢাকার বিভিন্ন স্থানে রাজউক ও গৃহায়ন কর্তৃপক্ষের অভিযান

Next Post
ঢাকার বিভিন্ন স্থানে রাজউক ও গৃহায়ন কর্তৃপক্ষের অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বিভিন্ন স্থানে রাজউক ও গৃহায়ন কর্তৃপক্ষের অভিযান

বাংলাদেশ ক্রিকেট কোচ ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা, অনুশীলন চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধৈর্য ধরতে বললেন বাংলাদেশ কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT