চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা ছাড়বেন জর্ডি আলবা, মেসির আবেগময় বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 25, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
জর্ডি আলবা ও লিওনেল মেসি ফুটবল মাঠে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ১১ মৌসুম কাটানোর পর বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন জর্ডি আলবা। কাতালান ক্লাবটির জার্সিতে বহু ট্রফি জিতেছেন ৩৪ বর্ষী ডিফেন্ডার।

আলবা বার্সার হয়ে ৪৫০টির বেশি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি, ছয়টি লা লিগা, পাঁচটি কোপা ডেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। বার্সেলোনার হয়ে ১৯ গোলের পাশাপাশি করেছেন ৯১টি অ্যাসিস্ট।

স্প্যানিশ ডিফেন্ডারের ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণার পর আগামীর পথ চলার জন্য শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় আর্জেন্টাইন মহাতারকা লিখেছেন, ‘আপনি একজন সতীর্থের চেয়েও আমার কাছে বেশিকিছু ছিলেন। মাঠে একজন সত্যিকারের সঙ্গী ছিলেন। আমরা ব্যক্তিগতভাবে ভালোভাবে যে কাজ করছি, তা উপভোগ করতে পারাটা কতই না আনন্দের ছিল।’

‘সবসময় আপনাকে ও আপনার পরিবারকে শুভ কামনা জানাই। এ ব্যাপারে আপনি অবগত আছেন। আশা করি নতুন মঞ্চ আপনার জন্য অনেক সাফল্য এবং আনন্দ নিয়ে আসবে। সবকিছুর জন্য ধন্যবাদ, জর্ডি। উষ্ণ আলিঙ্গন!’

রোববার মায়োর্কার মুখোমুখি হবে এবারের মৌসুমে লা লিগার শিরোপা জেতা বার্সেলোনা। এ ম্যাচেই শেষবারের মতো ব্লু গ্রানাদের হয়ে আলবাকে খেলতে দেখা যেতে পারে।

ন্যু ক্যাম্প ছাড়ার পর আলবার পরবর্তী ঠিকানা সৌদির কোনো ক্লাব হতে পারে বলে খবর। একইসঙ্গে আলোচনা, তার পরের গন্তব্য হতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বার্সেলোনা বিবৃতিতে বলেছে, ‘জর্ডি আলবা, বার্সার হয়ে এক দশকেরও বেশি সময় ধরে মাঠের বাম প্রান্তকে নিজের করে নিয়েছেন। সিনিয়র দলের তৃতীয় অধিনায়ক হিসেবে ক্লাব ছাড়ছেন। একটি উজ্জ্বল ক্যারিয়ারের সমাপ্তি ঘটাচ্ছেন।’

‘এফসি বার্সেলোনা প্রকাশ্যে আলবার প্রতি তার পেশাদারিত্ব, প্রতিশ্রুতি এবং নিবেদনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। বার্সা পরিবারের সকল সদস্যের সঙ্গে তার আচরণ ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ।’

‘দুঃখজনক হলেও ভালোকিছুর অবসান ঘটতে চলেছে। মাত্র কয়েক সপ্তাহ পর বার্সায় জর্ডি আলবার সময় ফুরিয়ে যাবে। যেমনই হোক না কেনো, আমরা তার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য মঙ্গল কামনা করি।’

Tags: আলবাবার্সাবার্সেলোনামেসিলিড স্পোর্টস
Previous Post

গাজীপুর সিটি নির্বাচন: ভোট গ্রহণ চলছে

Next Post

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু

Next Post
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু

বিভিন্ন ভোটার ইভিএমের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভিএম নষ্টের অভিযোগ ভোটারদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT