চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিনদেশী ছবি এলে আরেকটা বাপ্পী, আরেকটা সুপারস্টারের জন্ম হবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
অভিনেতা নতুন সিনেমার শুটিং সেটে, পেছনে ভিলেন চরিত্রে অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে একযোগে বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘জওয়ান’। এতে করে ‘অন্তর্জাল’ এবং ‘দুঃসাহসী খোকা’ দুটি ছবির মুক্তি পিছিয়ে গেছে। বিষয়টি মোটেও ভালো ভাবে নিচ্ছেন না ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

তিনি মনে করেন, এদেশে যারা নীতি নির্ধারক তাদের বিষয়টি নিয়ে ভাবা উচিত। বাপ্পী বলেন, ভিনদেশী সিনেমা আসায় বাংলাদেশের সিনেমাতে প্রভাব পড়ছে কিনা সেটা সবাই দেখতে পাচ্ছেন। তাই আমি বলতে চাই, পরবর্তীতে আমাদের ছবি মুক্তি দেওয়ার আগে একটু খোঁজখবর নিয়ে প্ল্যান করা উচিত যে কবে কোন হিন্দি আসবে। নইলে আগামীতেও জওয়ানের মতো প্রভাব পড়বে। আমাদের দেশে এখন ভালো সিনেমা নির্মিত হচ্ছে। তাই আমি মনে করিনা যে জোর জবস্তি করে বাইরের ছবি এখানে আনতে হবে।

বাপ্পী চৌধুরী আরও বলেন, ভিনদেশী ছবিগুলো এভাবে এলে আমাদের দেশে শিল্পী তৈরি হবে না, আরেকটা বাপ্পীর জন্ম হবে না, আরেকটা নতুন সুপারস্টার আসবে না। কারণ, আমাদের প্রডাকশনগুলো সীমিত। তাই আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তাদের বিষয়টি নিয়ে ভাবা উচিত, কারণ আমরা সেই বড় জোনে নেই।

গত রোজার ঈদে বাপ্পীর ‘শত্রু’ ছবি মুক্তি পায়। তিনি জানান, একাধিক ছবি মুক্তির অপেক্ষায় আছে। তিনি নিজেও ছবিগুলো মুক্তির পর দর্শকদের ফিডব্যাক দেখার অপেক্ষায় আছেন। বাপ্পীর মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে আছে কুস্তীগির, ঢাকা ৫৭০, সিক্রেট এজেন্টসহ আরও কিছু।

কথা প্রসঙ্গে বাপ্পী জানান, আগামী ভালোবাসা দিবসে তিনি ধামাকা প্রজেক্ট নিয়ে আসবেন। তিনি বলেন, ভ্যালেনটাইন ডে আমাকে কখনও নিরাশ করেনি। আমি আশা করবো, আগামী ভালোবাসা দিবস আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। দর্শকরা একেবারে বিশুদ্ধ ভালোবাসার গল্প দেখতে পারবে।

Tags: জওয়ানঢালিউডবলিউডবাপ্পী চৌধুরীলিড বিনোদনশাহরুখসিনেমাহিন্দি ছবি
Previous Post

এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য দেওয়া শুরু

Next Post

আসিফ ভাইয়ের সঙ্গে দর্শক আমাকে পছন্দ করে: কর্নিয়া

Next Post
দর্শক পছন্দ করে আসিফ ভাইয়ের সঙ্গে কর্নিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফ ভাইয়ের সঙ্গে দর্শক আমাকে পছন্দ করে: কর্নিয়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২ কিলোমিটার রাস্তার জন্য ৪ গ্রামের মানুষের দুর্ভোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT