চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ লাখ টাকা ছিনতাই: ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে একটি বেসরকারি ব্যাংকের পল্টন শাখায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন।

এ ঘটনায় পল্টন থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, আগে থেকে ক্লোজড হয়ে থাকা দুই পুলিশ কনস্টেবল মাহাবুব ও আসিফ। অন্যরা হলেন হৃদয়, মঞ্জু ও সোহেল।

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে একটি বেসরকারি ব্যাংকের পল্টন শাখায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওই ব্যাংকের পল্টন শাখায় ২০ লাখ টাকা জমা দেওয়ার জন্য আব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন লাইনে দাঁড়ান। দুপুর ২টার দিকে ‘ওয়ারেন্ট’ আছে বলে তাকে ব্যাংকের বাইরে এনে ব্যাগটি নিয়ে নেন। এরপর তাঁকে একটি মোটরসাইকেলে বসিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামিয়ে দেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পল্টন থানা পুলিশ ও ডিবি মতিঝিল বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ আরও জানা যায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ব্যাংকের সামনের রাস্তার ফুটপাত থেকে হৃদয় নামের এক হকার ও তার সহযোগী মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা পুলিশ লাইনে ক্লোজড থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও  আসিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর দুই পুলিশ সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসাবো থেকে মোটরসাইকেলসহ সোহেল নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহেলের কাছ থেকে ছিনতাইয়ের বাকি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে দ্রুত আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের সঙ্গে দুজন পুলিশ কনস্টেবল জড়িত ছিল। তাদেরও গ্রেপ্তার করা হয়। সিভিলে থাকা তিন ব্যক্তি টাকার বিষয়ে ওই দুই পুলিশকে তথ্য দেয়। এরপর ইউনিফর্ম পরা দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে আসে। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্টন থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ছিনতাই হওয়া ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

Tags: গ্রেপ্তার ৫ডিবি
Previous Post

৬ ঘণ্টার তুমুল বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা

Next Post

রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
বিশ্ব নেতারা রোহিঙ্গা সংকটের সমাধানে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

একজন নারী ভোটার ভোটের জন্য ব্যালট পেপার সংগ্রহ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ জানুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT