চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটি শুরু হচ্ছে ব্যাংকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 17, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি। এ সময় দেশের ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটির আগে শেষ কার্যদিবসে ব্যাংকগুলোতে গ্রাহকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঈদের আগে শেষ কর্মদিবসে রাজধানীর মতিঝিলের ব্যাংকপাড়ায় সকাল থেকেই দেখা যায় বাড়তি ব্যস্ততা। প্রায় সব ব্যাংক শাখায় গ্রাহকদের দীর্ঘ লাইন ও ভিড় ছিল চোখে পড়ার মতো। নগদ অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে ব্যাংক কর্মকর্তাদের।

গ্রাহকরা জানান, দীর্ঘ ছুটির আগে প্রয়োজনীয় লেনদেন সারতেই ব্যাংকে ভিড় করছেন তারা। জমা, উত্তোলন, বিল পরিশোধ ও চালান জমা দেওয়ার মতো কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন সবাই। ব্যাংকারদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে জমার তুলনায় অর্থ উত্তোলনের পরিমাণই বেশি এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী নগদ অর্থ সরবরাহ করা হচ্ছে।

অগ্রণী ব্যাংক-এর প্রধান শাখার মহাব্যবস্থাপক এ কে এম ফজলুল হক জানান, নিয়মিত গ্রাহকদের সেবা দিতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ভাংতি টাকাসহ প্রয়োজনীয় নগদ টাকা মজুত রাখা হয়েছে, যাতে ঈদের আগে কোনো গ্রাহক সেবা পেতে বিঘ্নে না পড়েন।

ছুটির সময় নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত প্রবেশ বা কোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি এটিএম বুথগুলোতে সার্বক্ষণিক পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে ঈদের দিন ছাড়া কিছু এলাকায় সীমিত পরিসরে কয়েকটি ব্যাংক শাখা খোলা রাখা হবে বলে জানা গেছে।

Tags: ঈদুল ফিতরঈদের ছুটিব্যাংক
Previous Post

কিছু দেশ সহায়তা করতে আগ্রহী নয়, যাদের বহু বছর সাহায্য করেছি: ট্রাম্প

Next Post

ফিরতি ঈদযাত্রা: আজ মিলছে ২৭ মার্চের ট্রেনের টিকিট

Next Post
ছবি: সংগৃহীত

ফিরতি ঈদযাত্রা: আজ মিলছে ২৭ মার্চের ট্রেনের টিকিট

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন ৩৩০ সার্জেন্ট-এসআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT