চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিভাগে বাংলালিংকের ৫০ শতাংশ নেটওয়ার্ক বৃদ্ধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 16, অক্টোবর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
চট্টগ্রাম বিভাগে বাংলালিংকের ৫০ শতাংশ নেটওয়ার্ক বৃদ্ধি উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংক গত এক বছরে চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি করেছে।

দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তির মাধ্যমে বাংলালিংক-এর ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রামের ব্যবহারও শুরু হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে এই অঞ্চলের বাংলালিংক গ্রাহকরা এখন দ্বিগুণ গতির মোবাইল ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

আজ চট্টগ্রামে আয়োজিত এক প্রেস কনফারেন্সে বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু এই ঘোষণা দেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার এই প্রেস কনফারেন্সে যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংক-এর রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র ও প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

দেশের সব অঞ্চলের গ্রাহকদের জন্য সর্বোচ্চ গতির ফোরজি নেটওয়ার্ক ও মানসম্মত ডিজিটাল সার্ভিস নিশ্চিতের লক্ষ্যে বাংলালিংক নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। গত নয় মাসে সারা দেশে বাংলালিংক-এর ৩২০০টিরও বেশি বেইজ ট্রান্সসিভার স্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়া গত মাসে দেশের প্রথম অপারেটর হিসেবে ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন তরঙ্গ দিয়ে ও টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের ফোরজি চালু করেছে বাংলালিংক।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন,“সমগ্র দেশে বিস্তৃত একটি অপারেটর হওয়ার লক্ষ্যে আমরা দ্রুত গতিতে আমাদের শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ করছি। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে জাতীয় গুরুত্বের কারণে চট্টগ্রাম আমাদের সম্প্রসারণ পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এই বিভাগের সাধারণ গ্রাহক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান – উভয়ই আমাদের সম্প্রসারিত নেটওয়ার্ক কভারেজের সুবিধা পাবে।”

প্রেস কনফারেন্স শেষে মাননীয় মেয়র বাংলালিংক-এর কিয়স্ক পরিদর্শন করেন এবং এর দ্রুততম মোবাইল ইন্টারনেট ও ডিজিটাল সার্ভিস টফি, হেলথ হাব ও অ্যাপলিংক ব্যবহার করে দেখেন।

Tags: বাংলালিংক
Previous Post

গোপালগঞ্জের বর্নি বাওড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

Next Post

রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু আরও ৫

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু আরও ৫

শিশুরা ভারী ব্যাগ বহন করে স্কুলে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী ব্যাগ বহনের কারণে শিশুরা মেরুদণ্ডের সমস্যা নিয়ে বেড়ে ওঠে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT