চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 20, এপ্রিল 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপ ব্যতীত অন্যান্য দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস, এম, জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য মন্ত্রী জানান, ২০২৪-২০২৫ অর্থবছরের আমদানি ও রপ্তানির তথ্যানুযায়ী সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। গত ২০২৪-২০২৫ অর্থবছরে সার্কভুক্ত দেশসমূহের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান তুলে ধরে তিনি জানান, আফগানিস্তানে রপ্তানি করা হয়েছে ১১ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য এবং আমদানি করা হয়েছে ২১ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, বাণিজ্য ঘাটতি ১০ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার।

ভুটানে থেকে রপ্তানি করা হয়েছে ১৪ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি করা হয়েছে ৪৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি ২৯ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার। ভারতে রপ্তানি করা হয়েছে ১ হাজার ৭৬৪ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর বিপরীতে আমদানি করা হয়েছে ৯ হাজার ৬২৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি রয়েছে ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।

নেপালে রপ্তানি করা হয়েছে ৩৫ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। পাকিস্তানে রপ্তানি হয়েছে ৭৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৭৫৫ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি রয়েছে ৬৮১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার। শ্রীলংকায় রপ্তানি হয়েছে ৮২ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৭৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। মালদ্বীপে রপ্তানি হয়েছে ৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

Tags: বাণিজ্য ঘাটতিবাণিজ্য মন্ত্রীমার্কিন ডলার
Previous Post

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

Next Post

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Next Post
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT