চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের উন্নতি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে: মার্কিন কংগ্রেসম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 19, আগস্ট 2023
in - সেমি লিড, প্রবাস সংবাদ, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানের সাক্ষাৎকার, বাংলাদেশের উন্নতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের অভাবনীয় উন্নতি বাকি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ গত দেড় দশকে যে সাফল্য দেখিয়েছে তা অর্জনের জন্য অন্যান্য দেশের চেষ্টা করা উচিত।

১৮ আগস্ট কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো (নিউ ইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-২) এর সম্মানে নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান প্রবাসীদের একটি শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আসন্ন জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী প্রক্রিয়াটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বাধীন কমিশনের হাতে তুলে দিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়া স্বাধীন কমিশনের হাতে তুলে দেয়া হয়েছে যাতে করে তারা দেশকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়।

কংগ্রেসম্যান আরও বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা, অবকাঠামো উন্নয়ন এবং সর্বোপরি সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে তার যে ভূমিকা তা অন্যান্য দেশগুলোর জন্য অনুকরণীয় হবে।

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Tags: প্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্রশেখ হাসিনা
Previous Post

সাত নবজাতককে হত্যার দায়ে নার্স দোষী সাব্যস্ত

Next Post

কথা দিয়ে কথা রাখেননি শাহরুখ, আক্ষেপ অমিতাভের!

Next Post
অমিতাভ বচ্চন ও শাহরুখ খান একসঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কথা দিয়ে কথা রাখেননি শাহরুখ, আক্ষেপ অমিতাভের!

দুটি নারী অভিনেত্রী একই হাসপাতালে পরী-তমা, একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একই হাসপাতালে পরী-তমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT