রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’।
শনিবার (১৮ এপ্রিল) ফেস্টিভ্যালে সিনেমাটির প্রদর্শনী হবে। বাংলার লোকনাট্য যাত্রাপালা’র ক্রমবর্ধমান অবক্ষয়ের বাস্তবতা নিয়ে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।
সিনেমাটির প্রযোজক জান্নাতুল বাকের খান জানান, ‘কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস’ আনুষ্ঠানিকভাবে ৪৮ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আর্টকোর বিভাগে নির্বাচিত হয়েছে। যা আমাদের জন্য আনন্দ ও গর্বের।’
তিনি আরও বলেন, ‘বাংলার লোকনাট্য যাত্রাপালা’র ক্রমবর্ধমান অবক্ষয়ের বাস্তবতা নিয়ে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। যেখানে ‘প্রিন্সেস’, এক আবেদনময়ী নৃত্যশিল্পী; যে ধীরে ধীরে কাহিনী ও অভিনয় শিল্পকে উপেক্ষা করে মঞ্চের দখল নেয় এবং বদলে দেয় শিল্পের ভাষা’।
সিনেমাটির পরিচালনা করেছেন আসিফ ইসলাম।
এই সিনেমায় মূল চরিত্র আবেদনময়ী নৃত্যশিল্পীর ভূমিকায় (প্রিন্সেস অব দ্য ফিল্ম) অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।
সিনেমাটিতে ‘মহাশঙ্কর অপেরা’ বিশেষ ভূমিকা পালন করেছে।









