নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তাদের নিজস্ব বিষয়। কোন সমস্যা থেকে থাকলে তা নিজেদের মতো করেই সমাধান করা উচিত। পশ্চিমা দেশগুলোতেও মানবাধিকার লঙ্ঘণ হয়, কিন্তু তারা তাদের ফর্মূলা অন্য দেশের ওপর চাপিয়ে দিতে চায়। ঢাকায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মেলনে তিনি এসব কথা বলেন।








