চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 অপরাহ্ন 21, জুলাই 2026
in অন্যান্য
A A
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত প্রতিযোগিতা ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড চ্যালেঞ্জ (SIMOC) ২০২৬’-এ অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। বিশ্বের ৪০টি দেশ ও অঞ্চলের ১,১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২,২৮৫ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে বাংলাদেশের প্রতিনিধিদল ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৯টি আন্তর্জাতিক পদক অর্জন করেছে।

সিঙ্গাপুরে আয়োজিত এই বৈশ্বিক আসরে অংশ নেওয়া তরুণ গণিতপ্রেমীরা ব্যক্তিগত মেধা প্রকাশের পাশাপাশি দলগত দক্ষতা, কৌশলগত চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের সামর্থ্যের পরিচয় দিয়েছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মূল তিনটি ক্যাটাগরি—’Math Olympiad’, ‘Math Warriors’ এবং ‘Math Master Mind’-এ প্রতিদ্বন্দ্বিতা করে।

অফিসিয়াল ফলাফল অনুযায়ী বাংলাদেশ প্রতিনিধিদলের অর্জিত আন্তর্জাতিক সম্মাননাসমূহ:

Math Warrior Challenge: ৬টি স্বর্ণ (Gold) ও ১টি রৌপ্য (Silver) পদক।

Math Master Mind Challenge: ১টি স্বর্ণ (Gold) ও ১টি ব্রোঞ্জ (Bronze) পদক।

Math Olympiad Contest: ১টি ব্রোঞ্জ (Bronze) পদক ও ২টি অনারেবল মেনশন (Honorable Mention)।

এছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ‘Certificate of Participation’ লাভ করেছে।

প্রতিযোগিতার গ্র্যান্ড অ্যাওয়ার্ড সেরিমনি সিঙ্গাপুরের বিখ্যাত মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারের ‘স্যান্ডস গ্র্যান্ড বলরুম’-এ অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে ২৫টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, শিক্ষা প্রতিনিধি এবং আন্তর্জাতিক কান্ট্রি পার্টনারদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. তানভীরুল হক, সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত) ও কমার্শিয়াল কাউন্সিলর মিস লুৎফুন নাহার এবং দ্বিতীয় সচিব শেখ মো. ফয়সাল।

Tags: গণিত অলিম্পিয়াডসিঙ্গাপুর
Previous Post

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Next Post

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

Next Post
মোঃ মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চ্যানেল আই অনলাইন সংবাদে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT