চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সাথে, কোন দল বা ব্যক্তির সঙ্গে নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 05, জুন 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
ওবায়দুল কাদের সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সংবাদ সংস্থার মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সাথে, কোন বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয়।

তিনি আজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন সংঘাতপূর্ণ হবে এমন আশঙ্কা করলেও বাস্তবে তেমনটা হয়নি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কোন হতাহতের খবর পাইনি। নির্বাচন মোটামুটি স্বাভাবিক প্রক্রিয়াটা শেষ। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসেে কারণে স্থগিত হওয়া উপজেলাগুলো নির্বাচনের তারিখ ৯ তারিখে শিফট করা হয়েছে। চতুর্থ ধাপে ভোটার উপস্থিতি ৩৪ শতাংশের বেশি। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় আজিজ, বেনজিরের মতো অসংখ্য আজিজ ও বেনজির আওয়ামী লীগে আছে বিএনপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শামসুল হুদা, রকিবুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি? মঈন ইউ আহমেদ আটজনকে ডিঙিয়ে সেনাপ্রধান কে করেছে? মির্জা ফখরুল সাহেবের এতোটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছে তা এখন আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে।

এসময় সেতু মন্ত্রী আরো বলেন, দুদক স্বাধীন। মন্ত্রীরাও কোন দুর্নীতি করলে দুদক তদন্ত ও মামলা করতে পারে। ফখরুল বলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে। কে আন্দোলন করবে? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি! দুর্নীতিবাজ দল-বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটা বছরের সেরা জোক (কৌতুক)।

ড. ইউনুসের মামলা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলছে। আমাদের দেশের আইন আছে। সে আইন অনুযায়ী ডক্টর ইউনুস বিচার পাবেন। আইনের কোন ব্যত্যয় হবে না। মামলায় তার প্রতি কোনো অবিচার করা হবে না। তার যে প্রাপ্য, সুষ্ঠু বিচার হবে। তাকে কোনোভাবে অপমান করার দুরভিসন্ধি আমাদের নেই।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দিস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদের
Previous Post

টসে জিতে আইরিশদের ব্যাটে পাঠালো ভারত

Next Post

বক্স অফিসে ফিকে হয়ে গেল রাজকুমার-জাহ্নবীর রসায়ন!

Next Post
দুই অভিনেতা একসঙ্গে সিনেমার শুটিংয়ে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে ফিকে হয়ে গেল রাজকুমার-জাহ্নবীর রসায়ন!

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

চেম্বার আদালতে চার ঘণ্টায় ২৬৯ মামলায় আদেশ প্রদানের নজির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT